ভিসা না পেয়ে ভারতীয় বাগদত্তাকে অনলাইনে বিয়ে করলেন পাকিস্তানি নারী

আন্তর্জাতিক ডেস্ক
০৬ আগস্ট ২০২৩, ১২:৫৭আপডেট : ০৬ আগস্ট ২০২৩, ১৮:৫৫

ভিসা না পেয়ে ভারতীয় বাগদত্তাকে অনলাইনে বিয়ে করেছেন এক পাকিস্তানি নারী। তারপরও দুই পক্ষের পরিবার ভীষণ খুশি। ভারতের যোধপুরে বুধবার জমজমাট আয়োজনে গাঁটছড়া বাঁধেন তারা।

চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট আরবাজ খানের বাড়ি রাজস্থানের যোধপুরে, কনে আমিনা করাচির বাসিন্দা।

বিয়ের জন্য বুধবার আরবাজ খান বন্ধু এবং পরিবারের সঙ্গে যোধপুরের ওসওয়াল সমাজ ভবনে পৌঁছান। সেখানে কেবল বিয়েই হয়নি, উৎসবে মেতে উঠেছিল আরবাজের পরিবার।

বিয়ের পর আরবাজ বলেন, ‘আমিনা ভিসার জন্য আবেদন করবে। আমি পাকিস্তানে বিয়ে করিনি, কারণ সেখানে এটা স্বীকৃত হবে না। পরে ভারতে এলে আমাদের আবার বিয়ে করতে হতো।’

বিয়ে পড়ান যোধপুরের কাজী। তাদের সুখী দাম্পত্য জীবন কামনা করেছেন তিনি।

ভিসা না পেয়ে ভারতীয় বাগদত্তাকে অনলাইনে বিয়ে করলেন পাকিস্তানি নারী

আমিনার সঙ্গে সম্পর্কের কথা বলতে গিয়ে আরবাজ বলেন, ‘এটি পারিবারিকভাবে আয়োজিত বিয়ে। এই ধারণাটা পাকিস্তানে আমিনার আত্মীয়রা দিয়েছিলেন।’

তিনি বলেন, ‘ভারত ও পাকিস্তানের মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। তাই অনলাইনে বিয়ে করার সিদ্ধান্ত নিই।’  

ভিসা পেয়ে আমিনা শিগগিরই ভারতে ঢুকতে পারবেন বলে আশাবাদী আরবাজ।

ঘটনাটি প্রতিবেশী দুই দেশের আন্তসীমান্ত সম্পর্কগুলোকে নতুন করে সামনে নিয়ে এসেছে। এর আগে চার সন্তানকে নিয়ে অবৈধ উপায়ে উত্তর প্রদেশের নয়দায় পালিয়ে আসেন পাকিস্তানি নারী সীমা হায়দার। অনলাইন গেমে শচীন নামের এক ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব হয়েছিল তার।

সূত্র: এনডিটিভি

/এসপি/এমওএফ/
সম্পর্কিত
ইরান নিয়ে যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও আরব সামরিক প্রধানদের গোপন বৈঠক
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
প্রধানমন্ত্রীকে দুটি আমন্ত্রণপত্র দিয়েছিল ভারত: জয়সওয়াল
সর্বশেষ খবর
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
৪৬তম বিসিএস’র ১১০০ নন-ক্যাডার পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
কেন্টের হয়ে হাসানের পর এবার খালেদের সাফল্য
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
প্রধানমন্ত্রীর উদ্যোগে চাকরি পেলেন রাবির দৃষ্টিহীন শিক্ষার্থী শাকিল
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
দেশের ফুটবলের উন্নতিতে ৬ বিষয় তুলে ধরলেন মারুফুল হক
সর্বাধিক পঠিত
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
জেলের জালে একসঙ্গে ধরা পড়লো ২৬ লাখ টাকার ইলিশ
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
প্রধানমন্ত্রীর বক্তব্যের সময় বিদ্যুৎ বিচ্ছিন্ন, জিএম প্রত্যাহার
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
একদিনের ছুটি নিতে পারলেই একটানা মিলবে ৫ দিনের ছুটি
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
দুই ডোজেই উধাও ৩ বছরের শিশুর ছড়িয়ে পড়া ক্যানসার
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের
প্রি-পেইড মিটার সিস্টেম পুনরুদ্ধার, দুঃখ প্রকাশ বিদ্যুৎ বিভাগের