কাশ্মীরে হাউজবোটে আগুন, ৩ বাংলাদেশি পর্যটকের মৃত্যু

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ নভেম্বর ২০২৩, ০৪:২৮আপডেট : ১২ নভেম্বর ২০২৩, ১০:০৩

ভারতের কাশ্মীরের শ্রীনগরের ডাল লেকে হাউজবোটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিন বাংলাদেশি পর্যটকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সময় শনিবার (১১ নভেম্বর) ভোর সোয়া ৫টার দিকে ডাল লেকের ৯ নম্বর ঘাটের কাছে একটি হাউজবোটে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুনে অন্তত পাঁচটি হাউজ বোট পুড়ে গেছে।

জানা গেছে, মৃতদের মধ্যে একজন রাঙামাটি গণপূর্তের নির্বাহী প্রকৌশলী অনিন্দ্য কৌশল। অন্য দুজন একই বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী ইমন দাশগুপ্ত ও ঠিকাদার মাইনুদ্দিন। তারা ‘সাফিনা’ নামে একটি হাউজবোটে অবস্থান করছিলেন।

স্থানীয় পুলিশ জানিয়েছে, লেকের ৯ নম্বর ঘাটে ‘সাফিনা’ নামে একটি হাউজবোটে অবস্থান করছিলেন নিহত তিন বাংলাদেশিসহ মোট আট জন। পুলিশ জানিয়েছে, নিহতদের সঙ্গে থাকা কাগজপত্র ও হাউজবোটে নিবন্ধিত ডকুমেন্ট থেকে তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আগুনের কারণে ৫টি হাউজবোট ও আশপাশের সাতটি বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে বলেও জানিয়েছে পুলিশ।

প্রাথমিকভাবে পুলিশের কর্মকর্তারা ধারণা করছেন, পানি গরম করার কোনও যন্ত্র থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

নিহতদের মরদেহ হস্তান্তরের আগে পরিবারের সদস্যদের সঙ্গে ডিএনএ পরীক্ষা করে পরিচয় নিশ্চিত করা হবে বলেও গণমাধ্যমকে জানিয়েছে শ্রীনগর পুলিশ।

/এমএস/ইউএস/
সম্পর্কিত
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বশেষ খবর
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
বাংলাদেশের টেকসই উন্নয়নে সহযোগীদের সমর্থন চাইলেন প্রধানমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান