অ্যালবার্ট এক্কা: একাত্তরে মুক্তিযুদ্ধের এক অকুতোভয় শহীদ

রঞ্জন বসু, দিল্লি
২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০১আপডেট : ২৭ ডিসেম্বর ২০২৩, ০০:০১

একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারতীয় সেনাবাহিনীর হাজার হাজার সেনা যে আত্মদান করেছেন, ইতিহাস তা জানে। তবে সেসব শহীদের মধ্যে সম্ভবত সবচেয়ে উজ্জ্বল নাম ‘অ্যালবার্ট এক্কা’।

ভারতের বিহারের (অধুনা ঝাড়খন্ড) গুমলাতে জন্মগ্রহণ করেন আদিবাসী তরুণ অ্যালবার্ট এক্কা। প্রায় একা হাতে ১৯৭১ সালের ৩ ডিসেম্বর ত্রিপুরা সীমান্তের কাছে ‘গঙ্গাসাগরের যুদ্ধে’ পাকিস্তানি বাহিনীর পরাজয় নিশ্চিত করেছিলেন। তবে হিলির যুদ্ধে ৩ ডিসেম্বর শহীদ হন তিনি।

ভারতীয় সামরিক বাহিনীর সর্বোচ্চ খেতাবের নাম ‘পরম বীর চক্র’। যুদ্ধে অসম সাহসিকতার জন্য পরে এক্কাকে সেই বিরল সম্মানে (মরণোত্তর) স্বীকৃতি জানানো হয়েছে। স্বাধীন ভারতের ইতিহাসে মাত্র ২১ জন সেনা এই সম্মান পেয়েছেন। ল্যান্সনায়েক অ্যালবার্ট এক্কা তাদেরই একজন।

একাত্তরের যুদ্ধে ভারত তার পূর্ব ও পশ্চিম– উভয় সীমান্তেই লড়েছিল আর তার মধ্যে পূর্ব রণাঙ্গনে মাত্র একজনই পরম বীর চক্র পেয়েছেন। তিনিই অ্যালবার্ট এক্কা।

বুধবার (২৭ ডিসেম্বর) অ্যালবার্ট এক্কার জন্মদিন। ১৯৪২ সালের এই দিনে আদিবাসীপ্রধান গুমলা জেলার এক প্রত্যন্ত গ্রামে তার জন্ম। বেঁচে থাকলে আজ তার বয়স হতো ৮১ বছর।

লেখক  রচনা বিস্ত

অ্যালবার্ট এক্কা ভারতের সামরিক বাহিনীর ইতিহাসে বেঁচে আছেন ২৮ বছর বয়সী এক অকুতোভয় যুবক হিসেবে; যার অসম্ভব সাহসিকতায় মুক্তিযুদ্ধের সময় ভারতীয় সেনার ফোর্টিন গার্ডসের দখলে এসেছিল একটি গুরুত্বপূর্ণ রেলপথ, খুলে গিয়েছিল তদানীন্তন পূর্ব পাকিস্তানে ঢোকার রাস্তা।

ভারতের ‘পরম বীর চক্র’জয়ীদের নিয়ে দীর্ঘ গবেষণা করেছেন ও একটি চমৎকার বই লিখেছেন দিল্লির সামরিক ইতিহাসবিদ রচনা বিস্ত। অ্যালবার্ট এক্কা তারও প্রিয় নায়কদের মধ্যে একজন।

অ্যালবার্ট এক্কার জন্মদিবস উপলক্ষে রচনা বিস্ত বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন ‘গঙ্গাসাগরের যুদ্ধে’ এক্কার বীরত্বগাথা। একজন অতিসাধারণ কিন্তু ডাকাবুকো আদিবাসী যুবক কীভাবে নিজের সব সীমাবদ্ধতাকে অতিক্রম করে প্রতিপক্ষকে পর্যুদস্ত করেছিলেন ও নিজের জীবন দিতেও দ্বিধা করেননি, জানিয়েছেন সেই কাহিনি।

বিজয়ের মাস ডিসেম্বরে ল্যান্সনায়েক অ্যালবার্ট এক্কার প্রতি আমাদের শ্রদ্ধাঞ্জলি।

/এনএআর/
সম্পর্কিত
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
ব্রিকস সম্মেলনে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ নিয়ে ‘কোনও তথ্য নেই’ ভারতের কাছে
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ সেপ্টেম্বর, ২০২৬)
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
মালয়েশিয়া থেকে সমুদ্রপথে ইন্দোনেশিয়ায় অনুপ্রবেশের চেষ্টা, ৮ বাংলাদেশিসহ আটক ১৬
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
নিষিদ্ধ ছাত্রলীগ-যুবলীগের ১৩ সদস্য আটক
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
‘নো গ্যাস নো বিল, নো সার্ভিস নো ট্যাক্স’
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
বিমানবন্দরে দিলীপ তাহিলের কাছে শাহরুখকে মারার কারণ জানতে চাইলেন তরুণী
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?