ধোনিকে নিয়ে ব্যঙ্গ

প্রতিশোধ নিতে ২০টি বাংলাদেশি ওয়েবসাইট হ্যাকের দাবি ভারতীয়দের

বিদেশ ডেস্ক
০৮ মার্চ ২০১৬, ১৮:৩৮আপডেট : ০৮ মার্চ ২০১৬, ১৮:৩৮

এশিয়া কাপ ফাইনালকে ঘিরে বাংলাদেশি পেসার তাসকিনের হাতে ভারতীয় অধিনায়ক প্রতিশোধ নিতে ২০টি বাংলাদেশি ওয়েবসাইট হ্যাকের দাবি ভারতীয়দের ধোনির খণ্ডিত মুণ্ডুর ছবি ফেসবুকে প্রকাশের প্রতিশোধ হিসেবে বাংলাদেশের ২০টি ওয়েবসাইট হ্যাক করার দাবি করেছে ভারতের কেরালার একটি হ্যাকার গ্রুপ। হ্যাক করা ওয়েবসাইটের মধ্যে কয়েকটি সরকারি ওয়েবসাইট রয়েছেও বলে দাবি করেছে হ্যাকাররা।
কেরালাভিত্তিক সাইবার ওয়ারিয়র্স নামক ১৫ সদস্যের ওই হ্যাকার গ্রুপের দাবি অনুসারে, ভারতীয় অধিনায়ক মহেন্দ্র সিং ধোনির বিকৃত ছবি ফেসবুকে প্রকাশের প্রতিশোধ হিসেবে তারা এই হ্যাকিং শুরু করেছে। ইতোমধ্যে তারা ২০টিরও বেশি বাংলাদেশি ওয়েবসাইট হ্যাক করেছে। তবে হ্যাক করা ওয়েবসাইটগুলোর তালিকা তারা প্রকাশ করেনি। হ্যাকারদের দাবি,‘হ্যাক করা সাইটগুলোতে ধোনির একটি ছবি প্রকাশ করা হয়েছে। তাতে বাংলাদেশি নাগরিকদের জন্য একটি বার্তা লেখা রয়েছে। বার্তায় বলা হয়েছে, তোমাদের (বাংলাদেশ) ক্রিকেট দল আমাদের কাছে কিছুই না।’
হ্যাকাররা তাদের এই ‘অভিযান’কে নাম দিয়েছে ‘অপ ট্রল বাংলাদেশ’ (#OP_TROLL_BANGLADESH )। ভারতীয় খেলোয়াড়দের বিকৃত ছবি প্রকাশ করলে আরও হামলা চালানোর হুমকি দেওয়া হয়েছে।
ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডেকে হ্যাকার গ্রুপের এক সদস্য ইমেইলে জানান, ‘আমরা গর্বিত ভারতীয়। আমরা এ রকম আক্রমণ সহ্য করব না। বাংলাদেশের লোকজন ধোনির বিকৃতি ছবি প্রকাশ করেছে। ধোনি মাঠে সেটার জবাব দিয়েছেন আর আমরা দিচ্ছি সাইবারে স্পেসে। তাদের উচিত শিক্ষা দিতে মাত্র ২০টি ওয়েবসাইট হ্যাক করেছি। যদি এ রকম বিকৃত কাজ চলতে থাকে তাহলে আমাদের আক্রমণ অব্যাহত থাকবে।’

এশিয়া কাপের ফাইনালের আগে ধোনির খণ্ডিত মুণ্ডু হাতে তাসকিনের ছবিটি ফেসবুকে ভাইরাল হয়। ভারতীয় মিডিয়ায় এ ছবি নিয়ে খবরও প্রকাশিত। ফাইনালে বাংলাদেশের পরাজয়ের পর ধোনির হাতে তাসকিনের খণ্ডিত মুণ্ডুর ছবি ফেসবুকে প্রকাশ করে ভারতীয়রা। সূত্র: ইন্ডিয়া টুডে।

/এএ/

সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সান মারিনোর বিপক্ষে জয় ছিনিয়ে আনতে চায় বাংলাদেশ 
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী