তৃতীয় মেয়াদে মোদির মন্ত্রিসভায় থাকছেন কারা?

আন্তর্জাতিক ডেস্ক
০৯ জুন ২০২৪, ১৫:৪৫আপডেট : ০৯ জুন ২০২৪, ১৬:৫৮

কয়েক ঘণ্টা পরই ভারতের তৃতীয় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। রবিবার (৯ জুন) সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে রাষ্ট্রপতি ভবন রাইসিনা হিলস চত্বরে অনুষ্ঠিত হবে এ শপথগ্রহণ অনুষ্ঠান। তার আগে এনডিএ নেতাদের সঙ্গে দেখা করেছেন মোদি। এই নেতাদের মধ্যে অনেকেই মন্ত্রীর পদ পাবেন বলে আশা করা হচ্ছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, বিদায়ী স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং সড়ক ও মহাসড়কমন্ত্রী নীতিন গড়করি একই পদে বহাল থাকবেন। এছাড়া রাজ্যসভার দুই সদস্য নির্মলা সীতারামন এবং এস জয়শঙ্কর যথাক্রমে অর্থ ও পররাষ্ট্র দফতরের মন্ত্রিত্বই পাবেন।

মোদির দ্বিতীয় ও তৃতীয় মেয়াদের মধ্যে পার্থক্য একটাই। আর তা হলো- এবারে মোদির বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। ফলে মন্ত্রীর পদে ভাগবাটোয়ারা হবে এটাই স্বাভাবিক। সে হিসেবে জেডিইউ থেকে প্রাক্তন দলীয় প্রধান রাজীব রঞ্জন সিং এবং রাজ্যসভার সংসদ সদস্য ও বিহারের সাবেক মুখ্যমন্ত্রী কার্পুরি ঠাকুরের ছেলে রামনাথ ঠাকুর মন্ত্রীর পদ পেতে পারেন। তৃতীয় মেয়াদে টিডিপি থেকে ড. চন্দ্র সেখর পেমমাসানি এবং রাম মোহন নাইডু কিঞ্জারাপু মন্ত্রীর পদ পাচ্ছেন।

এছাড়া এলজেপির চিরাগ পাসওয়ান (রাম বিলাস), জেডিএসের এইচডি কুমারস্বামী, আপনা দলের অনুপ্রিয়া প্যাটেল (সোনেলাল), আরএলডির জয়ন্ত চৌধুরি এবং হিন্দুস্থানি আওয়াম মোর্চার জিতন রাম মাঞ্জি মন্ত্রীর পদ পেতে পারেন।

এছাড়া প্রলাহাদ জোশী, হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর এবং মধ্য প্রদেশের নেতা শিবরাজ সিং চৌহান এবং জ্যোতিরাদিত্য সিন্ধিয়াও মন্ত্রী পদ পেতে পারেন।

সূত্র জানিয়েছে, উত্তর-পূর্ব থেকে বিজেপির নেতা সর্বানন্দ সোনোয়াল এবং কিরেন রিজিজু মন্ত্রী হিসেবে ফিরতে পারেন। এছাড়া জি কিশান রেড্ডি, শোভা করন্দলাজে, বিএল ভার্মা, বান্ডি সঞ্জয় কুমার, নিত্যানন্দ রাই এবং গিরিরাজ সিংয়ের নামও শোনা যাচ্ছে।

/এস/এমওএফ/
সম্পর্কিত
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানিয়ে যা বললেন মামদানি
টানা ১১তম রাতের মতো ইরানে বিমান হামলা মার্কিন বাহিনীর
সর্বশেষ খবর
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
ইরান যুদ্ধে বিপুল ব্যয়: অতিরিক্ত অর্থায়নের পক্ষে তোপের মুখে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
অ্যাপে অনুমতি দিচ্ছেন? ঝুঁকিতে পড়তে পারে ব্যক্তিগত তথ্য
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
ব্রাহ্মণবাড়িয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে বানরের দল
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
মাইগ্রেন: হাজার বছরের ধারণা ভেঙে আধুনিক চিকিৎসার নতুন দিগন্ত
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার