ভারতে তীব্র গরমে বাড়ছে স্নায়ু ও চোখের রোগীর সংখ্যা

আন্তর্জাতিক ডেস্ক
২৩ মে ২০২৬, ১৯:৫২ আপডেট : ২৩ মে ২০২৬, ১৯:৫২

ভারতের বিভিন্ন অঞ্চলে তীব্র দাবদাহের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে পানিশূন্যতা এবং দীর্ঘ সময় রোদে থাকার কারণে স্নায়বিক ও চোখ সংক্রান্ত জটিলতায় আক্রান্ত রোগীর সংখ্যা মারাত্মকভাবে বৃদ্ধি পাচ্ছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। 

দিল্লি এবং এনসিআর (জাতীয় রাজধানী অঞ্চল)-এর হাসপাতালগুলোতে পানিশূন্যতাজনিত মাথাব্যথা, চোখের জ্বালাপোড়া এবং গরমের কারণে সৃষ্ট স্নায়বিক লক্ষণ নিয়ে আসা রোগীর সংখ্যা ক্রমাগত বাড়ছে।

দিল্লির ইন্দ্রপ্রস্থ অ্যাপোলো হাসপাতালের নিউরোলজি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডা. বিনীত সুরি বলেন, চলতি দাবদাহের কারণে সাধারণ অসুস্থতার বাইরেও নানা সমস্যা দেখা দিচ্ছে। আমাদের বহির্বিভাগে স্নায়বিক সমস্যায় আক্রান্ত রোগীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, গত কয়েক দিনে বহির্বিভাগে রোগীর সংখ্যা প্রায় ২০ শতাংশ বেড়েছে। তীব্র মাথাব্যথা, মাথা ঘোরা, বিভ্রান্তিবোধ, অজ্ঞান হয়ে যাওয়া, স্নায়বিক অবস্থার অবনতি এবং বিশেষ করে মাইগ্রেনের সমস্যা বেড়ে যাওয়ার মতো উপসর্গ নিয়ে রোগীরা বেশি আসছেন।

ডা. সুরির মতে, তীব্র গরম এবং দীর্ঘ সময় কড়া রোদে থাকার কারণে সংবেদনশীল ব্যক্তিদের মাইগ্রেনের সমস্যা বেড়ে যেতে পারে। এছাড়া পানিশূন্যতা এবং অতিরিক্ত গরমের কারণে সৃষ্ট হিট স্ট্রেস শরীরের ইলেক্ট্রোলাইটের ভারসাম্য ও মস্তিষ্কে রক্তপ্রবাহের পরিবর্তন ঘটাতে পারে, যা স্নায়ুতন্ত্রের ওপর চাপ সৃষ্টি করে।

মারেঙ্গো এশিয়া হাসপাতালের নিউরোলজি বিভাগের ডিরেক্টর ডা. সুষমা শর্মা বলেন, তীব্র গরম, অপর্যাপ্ত ঘুম এবং লোডশেডিংয়ের এই সময়ে মাইগ্রেন, মৃগীরোগ এবং অন্যান্য স্নায়বিক ব্যাধিতে আক্রান্ত রোগীরা সবচেয়ে বেশি ঝুঁকিতে রয়েছেন।

অতিরিক্ত ঘামের কারণে শরীর থেকে যে তরল ঘাটতি হয়, তা পূরণের জন্য ডাবের পানি, ঘোল এবং তাজা ফলের রসের মতো প্রাকৃতিক ও ইলেক্ট্রোলাইট-সমৃদ্ধ পানীয় পানের পরামর্শ দিয়েছেন তিনি।

/এএস/
সম্পর্কিত
মাঝ আকাশে দরজা খুলে ভারতীয় এয়ার অ্যাম্বুলেন্সের ঢাকায় জরুরি অবতরণ, রোগীর মৃত্যু
পশ্চিম তীরে ইউরোপীয় কূটনীতিকদের ওপর ইসরায়েলি সেটেলারদের হামলা
সীমান্তে আফগান বাহিনীর সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ৭ সেনা নিহত
সর্বশেষ খবর
নতুন জায়গায় যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
নতুন জায়গায় যাচ্ছে সচিবালয়, মন্ত্রিসভায় অনুমোদন
সোমবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান
সোমবার বন্ধ থাকবে দেশের সব স্বর্ণের দোকান
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করছে মাউশি
নন-ক্যাডার কর্মকর্তা-কর্মচারীদের জ্যেষ্ঠতার ডাটাবেজ তৈরি করছে মাউশি
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
১৫ বছরে ১২০ কোটি তরুণের চাকরি হবে মাত্র ৪০ কোটি
সর্বাধিক পঠিত
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
শাহজালাল বিমানবন্দরের এমন রূপ কেউ কখনও দেখেননি আগে 
সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
সাভার ক্যান্টনমেন্টে প্রধানমন্ত্রী  সেনা সদস্যদের জীবনমান আরও উন্নত করতে ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
‘আমির হামজার মাহফিলে রাজনৈতিক ও উসকানিমূলক বক্তব্য যেন দেওয়া না হয়’
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ফটকে নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টার
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান
প্রতিমন্ত্রী ইশরাকের বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হচ্ছে? যা বললেন ডিবি প্রধান