লাদাখ সীমান্তে শান্তি বজায় রাখার ওপর জোর ভারত ও চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২৮ মে ২০২৬, ২০:০৭আপডেট : ২৮ মে ২০২৬, ২০:৫৬

পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখা পরিস্থিতি নিয়ে ‘গঠনমূলক’ ও ‘ভবিষ্যৎমুখী’ আলোচনা করেছে ভারত ও চীন। দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার জন্য সীমান্তে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ; বৈঠকে উভয় পক্ষই এই বিষয়ের ওপর জোর দিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে। 

বুধবার (২৭ মে) বেইজিংয়ে ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কোঅর্ডিনেশন (ডব্লিউএমসিসি)-এর বৈঠকে এই আলোচনা অনুষ্ঠিত হয়। ২০২০ সালের গালওয়ান উপত্যকার সংঘর্ষ এবং পূর্ব লাদাখে দীর্ঘায়িত সামরিক অচলাবস্থার কারণে তৈরি হওয়া উত্তেজনাপূর্ণ সম্পর্ককে পুনর্গঠনে দুই দেশের চলমান প্রচেষ্টার অংশ হিসেবে এই বৈঠক অনুষ্ঠিত হলো।

বৈঠকের এক দিন পর বৃহস্পতিবার (২৮ মে) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আলোচনাটি গঠনমূলক এবং ভবিষ্যৎমুখী ছিল। মন্ত্রণালয় আরও বলেছে, উভয় পক্ষই ভারত-চীন সীমান্ত এলাকার পরিস্থিতি পর্যালোচনা করেছে। সীমান্ত এলাকায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, তাতে তারা সন্তোষ প্রকাশ করেছেন; যা দ্বিপাক্ষিক সম্পর্ক ধীরে ধীরে স্বাভাবিক করার দিকে এগিয়ে যেতে সাহায্য করেছে।

পাশাপাশি, চীনে অনুষ্ঠিত হতে যাওয়া পরবর্তী বিশেষ প্রতিনিধিদের বৈঠকের জন্য যৌথভাবে ‘যথেষ্ট প্রস্তুতি’ নেওয়ার বিষয়েও দুই দেশ সম্মত হয়েছে। এর আগে গত বছরের আগস্টে ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই নয়াদিল্লিতে বিশেষ প্রতিনিধিদের সংলাপে অংশ নিয়েছিলেন, যা সীমান্তে শান্তি বজায় রাখার ক্ষেত্রে বেশ কিছু ইতিবাচক ফলাফল এনেছিল।

/এএস/
সম্পর্কিত
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
আরও বড় পদে পাকিস্তানের সেনাপ্রধান
সর্বশেষ খবর
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় তারেক রহমান
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
ওয়াশিংটনে নিজের নামে প্রকল্প কেন, জানালেন ট্রাম্প
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
রাষ্ট্রপতির আগমন ঘিরে ঠাকুরগাঁওয়ে উৎসবের আমেজ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
‘অবৈধ’ ঘোষণা করে গুঁড়িয়ে দেওয়া হলো মসজিদ
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল
পরীমণির প্রথম সিনেমায় পারিশ্রমিক কত ছিল