‘অপারেশন সিঁদুর ২.০’-এর জন্য প্রস্তুত ভারত, জানালেন সেনাপ্রধান

আন্তর্জাতিক ডেস্ক
৩০ মে ২০২৬, ১৮:০২আপডেট : ৩০ মে ২০২৬, ১৮:১৯

ভারতীয় সশস্ত্র বাহিনী প্রয়োজন হলে অপারেশন সিঁদুর পরবর্তী ধাপ অপারেশন সিঁদুর ২.০-এ যেতে সম্পূর্ণ প্রস্তুত রয়েছে বলে জানিয়েছেন দেশটির সেনাপ্রধান জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। শনিবার (৩০ মে) তিনি বলেন, সেনা, নৌ ও বিমানবাহিনী আধুনিক বহু-মাত্রিক যুদ্ধ পরিস্থিতির চ্যালেঞ্জ মোকাবিলায় যৌথ সক্ষমতা আরও জোরদার করছে। ভারতের সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ ইন্ডিয়া এ খবর জানিয়েছে।  

পুনেতে ন্যাশনাল ডিফেন্স অ্যাকাডেমির (এনডিএ) ১৫০তম কোর্সের পাসিং-আউট প্যারেডের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে জেনারেল দ্বিবেদী বলেন, বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ থাকলেও সশস্ত্র বাহিনী উচ্চ সতর্কাবস্থায় রয়েছে এবং ভবিষ্যতের যেকোনও পরিস্থিতির জন্য প্রস্তুতি নিচ্ছে।

সেনাপ্রধান বলেন, অপারেশন সিঁদুর এখনও চলমান। বর্তমানে যুদ্ধ সাময়িকভাবে বন্ধ রয়েছে। তাই ভারতীয় সেনাবাহিনী এবং তিন বাহিনীই অপারেশন সিঁদুর ২.০-এর মতো পরিস্থিতি এলে তার জন্য ভালোভাবে প্রস্তুতি নিচ্ছে।

অপারেশন সিঁদুর থেকে পাওয়া শিক্ষার কথা উল্লেখ করে জেনারেল দ্বিবেদী বলেন, এই অপারেশন প্রমাণ করেছে যে ভারত একটি পরিমাপিত ও কার্যকর সামরিক জবাব দিতে সক্ষম। তিনি বলেন, এই অপারেশনটি সমন্বিত পরিকল্পনা, রিয়েল-টাইম ইন্টেলিজেন্স, নির্ভুল লক্ষ্যভেদ, শক্তিশালী বিমান প্রতিরক্ষা, সুরক্ষিত যোগাযোগ এবং বিভিন্ন ডোমেইনের মধ্যে পারস্পরিক সমন্বয়ের গুরুত্বকে রেখাপাত করেছে।

উল্লেখ্য ২০২৫ সালের এপ্রিলে পাহলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর, পাকিস্তানের সন্ত্রাসী অবকাঠামোকে লক্ষ্য করে ওই বছরের মে মাসে অপারেশন সিন্দূর শুরু করেছিল ভারত।

/এএস/
সম্পর্কিত
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত
হরমুজ ইরানের নিয়ন্ত্রণে নেই: মার্কিন প্রতিরক্ষামন্ত্রী
সর্বশেষ খবর
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
ভূমিকম্প মোকাবিলায় ভেনেজুয়েলার পাশে আইএমএফ
গ্যাস আসবে যখন, রান্না হবে তখন
গ্যাস আসবে যখন, রান্না হবে তখন
ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত
ইরানে মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা: বিদ্যুৎ ও পানি শোধন কেন্দ্র ক্ষতিগ্রস্ত
মায়ের লাশের পাশে কাঁদছিল তিন মাসের শিশু
মায়ের লাশের পাশে কাঁদছিল তিন মাসের শিশু
সর্বাধিক পঠিত
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বুফে আর বাফেটের মধ্যে পার্থক্য কী
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
বিশ্বকাপ শেষে আর্জেন্টিনা দলে আর দেখা যাবে না যে ৯ তারকাকে
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
মাথার ওপর দিয়ে চলছে গাড়ি: ফ্লাইওভারের নিচে আবাসিক এলাকা, তবু খুশি বাসিন্দারা
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
দুঃখ প্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?
টাকা ধার দিয়ে ফেরত পাচ্ছেন না, আদায়ের ভালো উপায় কী?