মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৬, ১৬:১৪আপডেট : ০৪ জুন ২০২৬, ১৬:৫০

ভারতের মধ্য প্রদেশের ছত্রপুরের শিবনগর কলোনিতে এক দম্পতির মধ্যকার দীর্ঘদিনের পারিবারিক কলহ চরম ট্র্যাজেডিতে রূপ নিয়েছে। বাগবিতণ্ডার একপর্যায়ে স্বামীকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে স্ত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত নারীর নাম নীলম কুশওয়াহা। ঘটনার পর তিনি নিজেই স্থানীয় থানায় গিয়ে পুলিশের কাছে আত্মসমর্পণ করেন এবং পুরো বিষয়টি জানান।

পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির নাম দীনদয়াল কুশওয়াহা। তিনি আঙ্গোর গ্রামের বাসিন্দা ছিলেন। প্রায় আট বছর আগে নীলমের সঙ্গে তার বিয়ে হয়। তবে ক্রমাগত পারিবারিক বিরোধের কারণে প্রায় চার বছর ধরে তারা আলাদা বসবাস করছিলেন। তাদের বিবাহবিচ্ছেদের একটি মামলাও আদালতে বিচারাধীন রয়েছে, যার পরবর্তী শুনানির তারিখ আগামী ১৩ জুন ধার্য ছিল।

অভিযুক্ত নীলমের পরিবারের সদস্যদের দাবি, দীনদয়াল প্রায় মদ্যপ অবস্থায় তাদের বাড়িতে আসতেন এবং নীলমকে তার শ্বশুরবাড়িতে ফিরে যাওয়ার জন্য চাপ দিয়ে মারধর করতেন। ঘটনার দিনও তিনি মদ্যপ অবস্থায় এসে নীলমের ওপর শারীরিক নির্যাতন চালান। এর জবাবে নীলম পাল্টা আঘাত করলে দীনদয়াল গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর নীলম নিজেই স্থানীয় থানায় গিয়ে পুলিশকে বিষয়টি অবহিত করেন। তথ্য পেয়ে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে দীনদয়ালের মৃতদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ পাঠানো হয়েছে এবং এই ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/এমওএফ/
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
‘বিগ বস’-এর শুটিং সেটে বিরক্ত হলেন সালমান খান
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
খুব শিগগিরই ঢাকায় লংমার্চের ডাক দেবো, ৫ আগস্টের মতো যাবেন: নাহিদ ইসলাম
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
কাওরান বাজারে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তির মৃত্যু
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
ভিজিট ভিসা নিয়ে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা  
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?
আর্জেন্টিনার হয়ে বিদায়ী ম্যাচ খেলবেন মেসি?