ইবোলা শঙ্কায় বদলে গেল ভারতে প্রবেশের নিয়ম

আন্তর্জাতিক ডেস্ক 
২৭ জুন ২০২৬, ১৫:১৬আপডেট : ২৭ জুন ২০২৬, ১৫:১৬

আফ্রিকার কঙ্গোর গণতান্ত্রিক প্রজাতন্ত্র (ডিআরসি) ও উগান্ডায় ইবোলা প্রাদুর্ভাবকে ঘিরে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) জরুরি অবস্থা ঘোষণার পর আন্তর্জাতিক যাত্রীদের জন্য এয়ার সুবিধা ২.০ নামে নতুন ডিজিটাল স্বাস্থ্য ঘোষণা ব্যবস্থা চালু করেছে ভারত। দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

নতুন এই নিয়ম অনুযায়ী, ভারতে আসা আন্তর্জাতিক যাত্রীদের দেশটিতে পৌঁছানোর আগে বাধ্যতামূলকভাবে অনলাইনে স্বাস্থ্য স্বঘোষণাপত্র বা হেলথ সেলফ-ডিক্লারেশন জমা দিতে হবে। স্বঘোষণাপত্রে গত ২১ দিনের ভ্রমণ ইতিহাস, সম্ভাব্য সংস্পর্শের তথ্য এবং স্বাস্থ্যসংক্রান্ত তথ্য উল্লেখ করতে হবে।

সরকারি কর্মকর্তাদের মতে, নতুন প্ল্যাটফর্মের মাধ্যমে ইবোলার ঝুঁকিপূর্ণ যাত্রীদের আরও দ্রুত শনাক্ত করা সম্ভব হবে। একই সঙ্গে ভারতে আগত যাত্রীদের জন্য বিমানবন্দরে প্রবেশ প্রক্রিয়াও হবে আরও নির্বিঘ্ন।

/এএস/ 
সম্পর্কিত
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
শৈবালের ‘দখলে’ ইসরায়েলের পাঁচটি পানি শোধনাগার
বিশ্বের নতুন মানচিত্র অনুমোদন দিলো জাতিসংঘ
সর্বশেষ খবর
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
অটোরিকশা ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে নিহত ২
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
সুড়ঙ্গে আর কোনও জীবিত ব্যক্তির সন্ধান মেলেনি
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
ফেব্রিক্স আমদানিতে নিষেধাজ্ঞা নিয়ে নতুন উদ্বেগ পোশাক খাতে
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
রাজস্থানের পর্যটনে নতুন চমক, ৬ মাসেই ১০.৯২ কোটি পর্যটকের ভিড়
সর্বাধিক পঠিত
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
দেড় ঘণ্টা পর শাহবাগ ছাড়লেন ‘ঢাকাস্থ নোয়াখালীবাসীরা’
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
নতুন এলিভেটেড এক্সপ্রেসওয়েতে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
বন্ধ হয়ে গেলো ১৮ বছর ধরে চলা দূরপাল্লার বাস সার্ভিস
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
পেডিকিউর থেকে কেনাকাটা, পাতায়ায় মার্কিন নাবিকদের ছুটির আমেজ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ
বৃন্দাবনের যে অংশে সন্ধ্যার পর প্রবেশ নিষেধ