বিবস্ত্র হয়ে মন্দিরের মূর্তি নিয়ে পুকুরে ঝাঁপ, নারী প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ জুলাই ২০২৬, ১২:৩১আপডেট : ১৯ জুলাই ২০২৬, ১২:৩১

ভারতের হায়দরাবাদে এক সফটওয়্যার প্রকৌশলীর মৃত্যুর তদন্তে নতুন মোড় এসেছে। ঘটনার আগে তিনি একটি মন্দিরের দেবীর মূর্তি সঙ্গে নিয়ে পুকুরে নেমেছিলেন বলে অভিযোগ উঠেছে। পরে তার মরদেহ উদ্ধার করা হলেও মূর্তিটির খোঁজ মেলেনি। সেটিকে উদ্ধারে তল্লাশি শুরু করেছে পুলিশ।

নিহত নারীর নাম তেজস্বিনী। অভিযোগ উঠেছে, তিনি নিজের পোশাক খুলে সম্পূর্ণ বিবস্ত্র অবস্থায় কাছের একটি মন্দিরে প্রবেশ করেন। এরপর সেখান থেকে দেবী আম্মাভারুর একটি মূর্তি তুলে নিয়ে পাশের পুকুরের দিকে হেঁটে যান এবং পানিতে ঝাঁপ দেন। পরবর্তীতে তার মরদেহ উদ্ধার করা সম্ভব হলেও মূর্তিটি এখনও নিখোঁজ রয়েছে।

তদন্তকারীরা ধারণা, এই মামলার ক্ষেত্রে দেবীমূর্তিটি একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রমাণ হতে পারে। তাই মূর্তির খোঁজে পুকুরে নৌকা নামিয়ে তল্লাশি শুরু করেছে দুর্যোগ মোকাবিলা বাহিনী (ডিআরএফ)।

ঘটনার তদন্তের অংশ হিসেবে পুলিশ তেজস্বিনীর মা অরুণাকে জিজ্ঞাসাবাদ করেছে। একই সঙ্গে ওই নারীর কথিত মৃত্যুর ঘোষণা বা ডেথ ডিক্লারেশন, আর্থিক লেনদেন এবং ঘটনার আগের দিনগুলোতে তার চলাফেরা খতিয়ে দেখছে পুলিশ।

তদন্তে জানা গেছে, তেজস্বিনী একটি ভাড়া ফ্ল্যাটে থাকতেন, যার জন্য তাকে প্রতিদিন প্রায় ৩ হাজার ৫০০ রুপি দিতে হতো। সে হিসাবে মাসে এই ভাড়ার পরিমাণ দাঁড়ায় প্রায় ১ লাখ রুপি। পুলিশ আরও জানতে পেরেছে যে, ওই ভবনের ওপরের দুটি তলা লজের মতো করে চালানো হচ্ছিল। এই বিষয়ের সঙ্গে ঘটনার কোনও যোগসূত্র আছে কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তেজস্বিনী আত্মহত্যা করেছেন। তবে ঠিক কী ঘটেছিল এবং তার এমন পদক্ষেপের উদ্দেশ্য কী ছিল, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। তদন্তকারীরা সিসিটিভি ফুটেজ, সাক্ষীদের বক্তব্য এবং ফরেনসিক আলামত বিশ্লেষণ করছেন। তার মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে এখনও কোনও আনুষ্ঠানিক সিদ্ধান্তে পৌঁছায়নি পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
নেপালে বন্যার ৯ দিন পর সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার ২ শ্রমিক
সর্বশেষ খবর
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
কোক স্টুডিও ভারত নিয়ে বিস্ফোরক মন্তব্য আতিফ আসলামের
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
জনবল নেবে যমুনা ব্যাংক, ১৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
কম বাজেটে বাংলাদেশ থেকে ৫–৭ দিনের কলকাতা ভ্রমণ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
অবশেষে ভারতে ফিরলো বেনাপোলে মারা যাওয়া গৌতমের মরদেহ
সর্বাধিক পঠিত
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
জেমস-রথীর সেই পুরোনো ছবি, আজ শুধুই স্মৃতি
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
দুর্নীতি নিয়ে প্রশ্ন করায় সাংবাদিকের বাড়িতে এসিল্যান্ডের ‘মাদক উদ্ধারের’ অভিযান
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
জামায়াতের বহিষ্কৃত এমপি নজরুল ইসলামকে নিয়ে স্পিকার বললেন, ‘জিএম তো নাই’
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
২৮৬ দিন সমুদ্রে থাকা মার্কিন রণতরি দেখে ‘স্তম্ভিত’ পর্যবেক্ষকরা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা
৭ দিনে সালমান শাহর ৭ সিনেমা