‘প্রশ্নফাঁস জাতীয় উদ্বেগের বিষয়’, দোষীদের কঠোর শাস্তির নির্দেশ মোদির

আন্তর্জাতিক ডেস্ক 
২১ জুলাই ২০২৬, ১৩:২৩আপডেট : ২১ জুলাই ২০২৬, ১৩:২৩

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, বিতর্কিত নিট বা এনইইটি-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের ঘটনায় সরকার শিক্ষার্থীদের পাশে রয়েছে। একই সঙ্গে পরীক্ষায় অনিয়মে জড়িতদের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়ে তিনি বলেছেন, প্রশ্নফাঁস একটি জাতীয় উদ্বেগের বিষয় এবং এটি মোকাবিলায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ভারতীয় সংবাদমাধ্যম জি নিউজ এ খবর জানিয়েছে।

নরেন্দ্র মোদি বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঠেকাতে কঠোর সুরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। জবাবদিহি নিশ্চিত করতে দায়ীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার জন্য সেরা আইনজীবীদের যুক্ত করার নির্দেশও দেন তিনি।

মঙ্গলবার (২১ জুলাই) এনডিএ সংসদীয় দলের ‘মঙ্গল মিলন’ বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে বক্তব্য দেন প্রধানমন্ত্রী। শিক্ষা, মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ), কৃষকদের কল্যাণ এবং দেশের সাম্প্রতিক বিভিন্ন অর্জন নিয়ে তিনি কথা বলেন। পরে বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন কেন্দ্রীয় সংসদীয় বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু।

রিজিজু বলেন, প্রশ্নফাঁসের অভিযোগ সামনে আসার পরই সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে বলে জানান মোদি। তিনি বলেন, এ ঘটনায় ১৩ জনকে কারাগারে পাঠানো হয়েছে এবং শিক্ষার্থীদের শিক্ষাজীবন যেন ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দ্রুত পুনঃপরীক্ষার আয়োজন করা হয়েছে।

রিজিজু জানান, মোদি জোর দিয়ে বলেছেন- প্রশ্নফাঁসকে রাজনৈতিক ইস্যুতে পরিণত করা উচিত নয়। দেশের যেকোনও প্রান্তে এ ধরনের অপরাধ নির্মূলে কেন্দ্র ও রাজ্য সরকারকে একযোগে কাজ করতে হবে।

মোদির উদ্ধৃতি দিয়ে রিজিজু আরও বলেন, দেশের কোথাও প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত কেউ যেন আইনের হাত থেকে রেহাই না পায়, তা নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি পুনর্ব্যক্ত করেন, দেশের তরুণদের ভবিষ্যৎ কোনোভাবেই ঝুঁকির মুখে ফেলা যাবে না।

নিট-ইউজি ২০২৬ প্রশ্নফাঁসের অভিযোগ ঘিরে বিক্ষোভ তীব্র হওয়ার একদিন পর মোদির এ মন্তব্য এলো। এর আগে ককরোচ জনতা পার্টির (সিজেপি) একটি প্রতিনিধি দল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জে পি নাড্ডার সঙ্গে বৈঠক করে তাদের দাবি তুলে ধরে। একই সময়ে পার্লামেন্ট অভিমুখে পদযাত্রা ঘিরে সহিংসতার ঘটনাও ঘটে।

/এএস/ 
সম্পর্কিত
স্ত্রী ছেড়ে যাওয়ায় বাবাকে পিটিয়ে হত্যা করলো ছেলে
ইরান যুদ্ধে অর্থ সংকটে যুক্তরাষ্ট্র, ফুরিয়ে যাচ্ছে তহবিল
যে দেশ এখনও ফুটবল খেলে না!
সর্বশেষ খবর
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
চাকরিতে যোগ দিতে এসে গ্রেফতার ৪ জনের রিমান্ড চায় পুলিশ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাট ও পাটজাত পণ্যের রফতানি সম্প্রসারণে আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্যোগ
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
পাবনার এসপিসহ পুলিশের ১০ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
প্রবাসীদের ভোটব্যবস্থা নিয়ে ইসির বৈঠক কাল
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী
আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি দিলেন ভিডিও ছড়িয়ে পড়া এমপির প্রথম স্ত্রী