নিট পরীক্ষা পুরোপুরি বাতিল চায় বিজয়ের টিভিকে 

আন্তর্জাতিক ডেস্ক 
২২ জুলাই ২০২৬, ১৪:২০আপডেট : ২২ জুলাই ২০২৬, ২২:৫৩

ভারতের তামিলনাড়ুর ক্ষমতাসীন জোসেফ বিজয়ের দল তামিলাগা ভেট্টি কাজাগাম (টিভিকে) জাতীয় মেডিক্যাল ভর্তি পরীক্ষা (এনইইটি বা নিট) শুধু অনিয়মমুক্ত করার নয়, পুরোপুরি বাতিলের দাবি জানিয়েছে। একইসঙ্গে চিকিৎসা শিক্ষা-সংক্রান্ত সব বিষয়ে রাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে দলটি। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এ খবর জানিয়েছে।

মঙ্গলবার এক বিবৃতিতে টিভিকে জানায়, নিট পরীক্ষা নিয়ে তাদের অবস্থান ‘অটল ও আপসহীন’। দলটির মতে, চিকিৎসাশিক্ষায় ভর্তির জন্য জাতীয় পর্যায়ের এই পরীক্ষা বাতিল করা উচিত। পাশাপাশি সংবিধানের সমবর্তী (কনকারেন্ট) তালিকা থেকে শিক্ষা খাতকে সরিয়ে রাজ্য তালিকায় অন্তর্ভুক্ত করারও দাবি জানানো হয়েছে।

দলটি বলেছে, যদি শিক্ষা খাতকে রাজ্য তালিকায় স্থানান্তরে আইনি বা প্রক্রিয়াগত বাধা থাকে, তাহলে অন্তর্বর্তী ব্যবস্থা হিসেবে একটি বিশেষ সমবর্তী তালিকা গঠন করা যেতে পারে। এর মাধ্যমে শিক্ষা, বিশেষ করে চিকিৎসা শিক্ষার ওপর রাজ্য সরকারগুলোর পূর্ণ কর্তৃত্ব নিশ্চিত করা সম্ভব হবে।

বিবৃতিতে বলা হয়, এটি স্থায়ী ও অন্তর্বর্তী উভয় ধরনের সমাধানের জন্য তাদের প্রস্তাবিত দৃষ্টিভঙ্গি। দলটির ভাষ্য, তাদের বিজয়ী নেতা ও মুখ্যমন্ত্রী সি. জোসেফ বিজয় আগেই এই অবস্থানের ওপর গুরুত্ব দিয়েছেন।

টিভিকে অভিযোগ করেছে, অন্যের পরিশ্রম, ধারণা ও আন্দোলনের কৃতিত্ব নিজেদের নামে নেওয়ার ‘অনৈতিক রাজনীতি’ বন্ধ করা উচিত এবং এ ধরনের আক্রমণ থেকে দলটিকে বিরত থাকতে হবে।

বিবৃতিতে প্রধান বিরোধী দল ডিএমকের নাম উল্লেখ না করে তাদেরও আক্রমণ করেছে টিভিকে। দলটির অভিযোগ, আমরাই নিট বাতিল করবো এমন প্রতিশ্রুতি দিয়ে ভোটের রাজনীতি করা প্রতারণামূলক। টিভিকে বলেছে, তারা কখনও এমন রাজনীতি করবে না। উল্লেখ্য ২০২১ সালের তামিলনাড়ু বিধানসভা নির্বাচনের আগে ক্ষমতায় এলে নিট পরীক্ষা বাতিলের প্রতিশ্রুতি দিয়েছিল ডিএমকে।

/এএস/ 
সম্পর্কিত
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় ব্রিকসকে ভূমিকা পালনের আহ্বান চীনের 
ব্রিকসে হাত ধরাধরি করে মোদি-পুতিন-শির ঐক্যের বার্তা
সর্বশেষ খবর
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ৩ সপ্তাহের খাদ্য পরিকল্পনা
দুই ছাত্রের বাবার মামলা, ৩ মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
শরীরে গরম খুন্তির ছ্যাঁকাদুই ছাত্রের বাবার মামলা, ৩ মাদ্রাসাশিক্ষক গ্রেফতার
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
গ্যাসের ঘাটতিতে পরিবহন সংকট, ভাড়াও বেশি
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
খাঁচা ভেঙে বনকর্মীর ওপর হামলা করলো চিতাবাঘ 
সর্বাধিক পঠিত
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
একসঙ্গে ঝিনুক-কোরাল চাষে সফলতা, অর্থনীতিতে নতুন সম্ভাবনা
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
বড় অফারে ছোট করে ‘সিএ’ লিখে প্রচারণার অভিযোগ, বিক্ষুব্ধ গ্রাহক সামলাতে পুলিশ
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
স্বর্ণের দাম বাড়লো, ভরি কত 
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
মেসির রেকর্ড ভাঙলেন আরেক আর্জেন্টাইন
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি
দুর্নীতির দায়ে হয়েছিল শাস্তি, এবার ২৫৯৮ কোটি টাকার প্রকল্পের পরিচালক তিনি