অন্য দল ছেড়ে বিজেপিতে আসা এমপিদের মোদি বললেন ‘দিল্লি বিপজ্জনক’

আন্তর্জাতিক ডেস্ক 
০৫ আগস্ট ২০২৬, ১৫:১৪আপডেট : ০৫ আগস্ট ২০২৬, ১৫:১৪

‘দিল্লি একটি বিপজ্জনক জায়গা’- শাসক জোট এনডিএর নবনির্বাচিত রাজ্যসভা সদস্যদের এমন সতর্কবার্তা দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বুধবার (৫ আগস্ট) সকালে নাশতার বৈঠকে তিনি নতুন সদস্যদের দিল্লির রাজনীতি নিয়ে সতর্ক থাকার পরামর্শ দেন বলে বিভিন্ন সূত্র জানিয়েছে। ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে। 

সংসদের কার্যক্রম টানা তৃতীয় সপ্তাহের মতো অচলাবস্থায় থাকার মধ্যেই ৩০ জনের বেশি নতুন রাজ্যসভা সদস্যের সঙ্গে বৈঠক করেন মোদি। বৈঠকটি এক ঘণ্টার বেশি সময় ধরে চলে।

সূত্রের বরাতে জানা গেছে, বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, লুটিয়েন্স জোনে সতর্ক থাকবেন। ষড়যন্ত্রের জাল থেকে সাবধান থাকবেন। কার সঙ্গে দেখা করছেন এবং কোথায় দেখা করছেন, সেদিকে খেয়াল রাখবেন। দিল্লি একটি বিপজ্জনক জায়গা।

বৈঠকে নতুন সংসদ সদস্যদের ব্যক্তিগত আচরণ থেকে শুরু করে বিরোধী দলের সঙ্গে সম্পর্ক বিভিন্ন বিষয়ে পরামর্শ দেন প্রধানমন্ত্রী।

সূত্র জানায়, মোদি সংসদ সদস্যদের লেটারহেড যেন অপব্যবহার না হয়, সে বিষয়ে সতর্ক থাকতে বলেন। পাশাপাশি ফোনে কারও সঙ্গে রূঢ় আচরণ না করারও পরামর্শ দেন।

মোদি আরও বলেন, বিরোধী দলের সদস্যদের কাছ থেকেও শেখার মানসিকতা রাখতে হবে। এ ছাড়া সংসদ সদস্যদের যতটা সম্ভব সময় সংসদে কাটানো এবং শতভাগ উপস্থিতি নিশ্চিত করার আহ্বান জানান তিনি।

প্রথমবারের মতো রাজ্যসভায় যোগ দেওয়া সদস্যদের মধ্যে বিজেপির সভাপতি নীতিন নবীন এ সময় উপস্থিত ছিলেন। এছাড়া গত অধিবেশন ও বর্তমান অধিবেশনের মধ্যবর্তী সময়ে আম আদমি পার্টি (এএপি), তৃণমূল কংগ্রেস (টিএমসি) ও বিজু জনতা দল (বিজেডি) ছেড়ে কয়েকজন সংসদ সদস্য এনডিএতে যোগ দিয়েছেন এবং এখন রাজ্যসভায় বিজেপির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

/এএস/ 
সম্পর্কিত
কী নিয়ে আলোচনা করবেন ট্রাম্প-শি?
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
সৌদি আরবের পক্ষে যুদ্ধে না জড়াতে অন্যান্য দেশকে হুথিদের হুঁশিয়ারি
সর্বশেষ খবর
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
তেলের মূল্যবৃদ্ধি: পরিবহন থেকে নিত্যপণ্যে বাড়তি খরচের শঙ্কা
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বিএনপি ক্ষমতায় আইসা দুই বার তেলের দাম বাড়াইলো, আমরা কৃষকরা কই যামু?
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
বঙ্গোপসাগরে নিম্নচাপ, ৩ নম্বর সতর্কতা সংকেত
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
জুলাই যোদ্ধাদের রক্তের সঙ্গে বেইমানি করা যাবে না: ডিএসসিসি প্রশাসক
সর্বাধিক পঠিত
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
নিউ ইয়র্কের উদ্দেশে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী, সফরসঙ্গী কারা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
‘নিজেকে শেষ করার’ আগে চিরকুটে কষ্টের কথা লিখে গেছেন মরিয়ম
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন
শিক্ষা প্রতিষ্ঠানের ছুটির তালিকা সংশোধন করে প্রজ্ঞাপন