তারেক রহমানের ভারত সফরের সময় খুবই সীমিত: সাবেক কূটনীতিক

আন্তর্জাতিক ডেস্ক 
১৯ আগস্ট ২০২৬, ১২:২৯ আপডেট : ২০ আগস্ট ২০২৬, ১১:০৩

বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরের সঙ্গে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর বা প্রত্যর্পণ দাবির বিষয়টিকে যুক্ত করায় বিস্ময় প্রকাশ করেছেন ভারতের সাবেক কূটনীতিক বীণা সিক্রি। বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাম্প্রতিক একটি সোশ্যাল মিডিয়া পোস্টকে ‘অত্যন্ত অভদ্র’ এবং ‘অহংকারী’ আখ্যা দিয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই সাবেক কর্মকর্তা বলেন, বর্তমান প্রেক্ষাপটে এ ধরনের বক্তব্য ‘একেবারেই গ্রহণযোগ্য নয়।’

মঙ্গলবার ভারতের বার্তা সংস্থা এএনআইকে দেওয়া সাক্ষাৎকারে বীণা সিক্রি বলেন, দুই দেশের সরকার প্রধান পর্যায়ে তারেক রহমানের ভারত সফরের তারিখ চূড়ান্ত করতে আলোচনা চালিয়ে যাচ্ছে। তিনি বলেন, বাংলাদেশ সরকার তারেক রহমানের সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণের অনুরোধের সঙ্গে যুক্ত করার চেষ্টা করছে, যা খুবই বিস্ময়কর। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় গতকাল যে প্রেস নোট বা ফেসবুক পোস্ট দিয়েছে, সেটি খুবই অভদ্র এবং অহংকারী। এমন পরিস্থিতি একেবারেই অগ্রহণযোগ্য।

দুই দেশের সরকারের মধ্যে আলোচনা এখনও চলছে জানিয়ে সাবেক এই কূটনীতিক বলেন, সফরের তারিখ নিয়ে আলোচনা এবং প্রস্তুতিও চলছে। বাংলাদেশ সরকার তারেক রহমান ভারত সফরে আসছেন না এমন কোনও বক্তব্যও দেয়নি বলে উল্লেখ করেন তিনি।

বীণা সিক্রির মতে, এ ধরনের মন্তব্য তারেক রহমানের ভারত সফরের গুরুত্ব নিয়ে বাংলাদেশ সরকারের ‘গুরুতরতার অভাব’ প্রকাশ করে।

তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তারেক রহমানের শপথ নেওয়ার পর দুবার আমন্ত্রণ জানিয়েছেন। গত ১৭ ফেব্রুয়ারি শপথ নেওয়ার পর এটিই ছিল তারেক রহমানের প্রতি মোদির প্রথম আমন্ত্রণ। ওই আমন্ত্রণে তার সুবিধাজনক সময়ে পরিবারসহ দ্বিপক্ষীয় সফরে ভারতে আসার কথা বলা হয়েছিল।

ভারতকে তারেক রহমানের প্রথম সফরের গন্তব্য করার একটি বোঝাপড়া ছিল বলেও জানান বীণা সিক্রি। তবে ছয় মাস পেরিয়ে গেলেও এ আমন্ত্রণের কোনও জবাব দেওয়া হয়নি বলে দাবি করেন তিনি। এরপর কয়েক সপ্তাহ আগে বিমসটেকের চেয়ার হিসেবে ব্রিকস সম্মেলনে অংশ নিতে তারেক রহমানকে দ্বিতীয়বার আমন্ত্রণ জানায় ভারত। সেই আমন্ত্রণেরও কোনও জবাব দেওয়া হয়নি বলে জানান সাবেক এই কূটনীতিক।

বীণা সিক্রি বলেন, তারেক রহমানের ভারত সফরের জন্য সময়ের সুযোগ খুবই সীমিত। এমন পরিস্থিতিতে সফরকে শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে যুক্ত করা অপ্রয়োজনীয়, অ-কূটনৈতিক এবং প্রত্যর্পণের উদ্দেশ্যের সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি বলেন, সবাই জানে এবং বাংলাদেশ সরকারও অন্যদের চেয়ে ভালো জানে যে প্রত্যর্পণ একটি আইনি প্রক্রিয়া। এ ধরনের প্রক্রিয়া শেষ হতে বছরের পর বছর সময় লাগতে পারে। লন্ডনসহ বিভিন্ন জায়গায় প্রত্যর্পণের অনুরোধের ক্ষেত্রেও এমন হয়েছে বলে উল্লেখ করেন তিনি।

বীণা সিক্রি প্রশ্ন তোলেন, তাহলে কি তারেক রহমান আগামী দুই-তিন বছর ভারত সফরে যেতে চাইছেন না?

তিনি বলেন, দ্বিপক্ষীয় সফরের প্রস্তুতি যখন চলছিল এবং সফরের জন্য সময়ের সুযোগ খুব সংকুচিত হয়ে আসছিল, তখনও কোনও জবাব দেওয়া হয়নি। এর পরিবর্তে এ ধরনের ‘খেলা’ শুরু হয়েছে। শেখ হাসিনার প্রত্যর্পণের সঙ্গে তারেক রহমানের সফরকে যুক্ত করার দাবি তিনি ‘অপ্রয়োজনীয় ও অ-কূটনৈতিক’ বলে মন্তব্য করেন।

/এএস/এমওএফ/ 
সম্পর্কিত
যুক্তরাজ্যের আরএএফ ঘাঁটি থেকে সব বোমারু বিমান সরিয়ে নিলো যুক্তরাষ্ট্র
পরিকল্পিত ও নিরাপদ নগর গড়ে তোলাই সরকারের লক্ষ্য: প্রধানমন্ত্রী
তাইওয়ানের রাজ পরিবারের ওপর নজরদারি চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে মার্কিন নারী গ্রেফতার
সর্বশেষ খবর
রোনালদোর জন্য পর্তুগালের দরজা খোলা, তবে...
রোনালদোর জন্য পর্তুগালের দরজা খোলা, তবে...
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
‘এভাবে সবকিছুর দাম বাড়লে আমরা কীভাবে চলবো’
‘আমাগের এই দুক্কোডা কি আর দূর হবে না?’
আজ ভবদহ দিবস ‘আমাগের এই দুক্কোডা কি আর দূর হবে না?’
মেসির বিদায়ী ম্যাচ খেলতে এসে বেনিনকে এ কেমন আতিথেয়তা
মেসির বিদায়ী ম্যাচ খেলতে এসে বেনিনকে এ কেমন আতিথেয়তা
সর্বাধিক পঠিত
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
২০২৭ সালে স্বর্ণের দাম নিয়ে ওয়াল স্ট্রিট ও বাবা ভাঙ্গার পূর্বাভাসে কী আছে?
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
গ্রেফতার এড়াতে লিঙ্গ পরিবর্তন, ৮ বছর পর ধরা পড়লেন পলাতক আসামি
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
২৫০ কোটি ডলারের স্টেডিয়াম নির্মাণ স্থগিত করলো সৌদি আরব
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
বিচ্ছেদের ঘোষণা প্রীতম ও শেহতাজের
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার
পিচ্চি রাজা পালিয়ে যাওয়ার চাঞ্চল্যকর তথ্য, দুই পুলিশ কর্মকর্তা গ্রেফতার