পবিত্র ঈদে মিলাদুন্নবীতে ‘ঈদ মোবারক’ জানালেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক 
২৬ আগস্ট ২০২৬, ১৩:৩৬আপডেট : ২৬ আগস্ট ২০২৬, ১৩:৩৬

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারত সরকারের বার্তা সংস্থা প্রেস ইনফরমেশন ব্যুরো (পিআইবি) এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রধানমন্ত্রী মোদি লেখেন, ‘ঈদ মোবারক!’

এ উপলক্ষে দেওয়া শুভেচ্ছা বার্তায় মোদি আশা প্রকাশ করেন, দিনটি পারস্পরিক সম্প্রীতি ও একাত্মতার চেতনাকে আরও শক্তিশালী করবে এবং চারপাশে আনন্দ ছড়িয়ে দেবে। একই সঙ্গে দয়া ও সমাজের জন্য কিছু করার মানসিকতা যেন সবাইকে সবসময় পথ দেখায়, সেই কামনাও করেন তিনি।

তিনি আরও লেখেন, মিলাদুন্নবীর শুভেচ্ছা। আশা করি, এই দিনটি আমাদের চারপাশে একাত্মতা ও আনন্দ আরও বাড়িয়ে তুলবে। দয়া ও সমাজকে কিছু ফিরিয়ে দেওয়ার মানসিকতা যেন সবসময় আমাদের পথ দেখায়।

/এএস/ 
সম্পর্কিত
সব ধরণের ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত করলো ট্রাম্প প্রশাসন
চীন-ভারত সীমান্ত ইস্যুতে বেইজিংয়ে ওয়াং ই-দোভাল বৈঠক
গ্রিস উপকূলে বাংলাদেশিসহ ৭৯ অভিবাসী উদ্ধার
সর্বশেষ খবর
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
যাত্রাবাড়ীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ২৫ 
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
অনলাইন জুয়া সাইটের অ্যাডমিন গ্রেফতার
মাত্র ১০ দিনে সাজা নিয়ে কারাগারে, মারা গেলেন মুক্তির আগের 
মাত্র ১০ দিনে সাজা নিয়ে কারাগারে, মারা গেলেন মুক্তির আগের 
তিন সাংবাদিকের ওপর হামলা ও হুমকি: নিন্দা ও উদ্বেগ এইচআরএসএসের  
তিন সাংবাদিকের ওপর হামলা ও হুমকি: নিন্দা ও উদ্বেগ এইচআরএসএসের  
সর্বাধিক পঠিত
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
শেখ হাসিনার আত্মীয় বলায় যা বললেন আন্দালিভ রহমান পার্থ
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
বিনা খরচে জাপানে চাকরির সুযোগ ডিপ্লোমা প্রকৌশলীদের
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রংপুরে চার খুন: এবার পুলিশ ও চিকিৎসকের বক্তব্যে অমিল, তদন্ত কোন পথে?
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
রহস্য উদঘাটন করে পিবিআই বলছে ঘটনাটি ‘গোপন সম্পর্কের’ বলি
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’
গাজী কারখানায় নিখোঁজ ১৮২ জন মারা গেছে, স্বজনদের দাবি ‘আজও জীবিত’