হাইকোর্টের নির্দেশ লঙ্ঘনের অভিযোগে মমতার বিরুদ্ধে এফআইআর

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ আগস্ট ২০২৬, ১৯:১৪ আপডেট : ২৯ আগস্ট ২০২৬, ১৯:১৪

কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করে সভা পরিচালনা করার অভিযোগে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একটি সুয়ো মোটো এফআইআর বা স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে পুলিশ। গত শুক্রবার কলকাতার ক্যাথেড্রাল রোডে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন তৃণমূল ছাত্র পরিষদের (টিএমসিপি) প্রতিষ্ঠাবার্ষিকীর র্যা লিতে এই নির্দেশ লঙ্ঘনের ঘটনা ঘটে বলে দাবি করা হয়েছে।

আদালতের আদেশ অনুযায়ী, ২৮ আগস্ট রাজ্য রাজধানী কলকাতার ক্যাথেড্রাল রোডে টিএমসিপি-এর প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানের অনুমতি দেওয়া হয়েছিল। তবে শর্ত ছিল, চলাচলের সুবিধার্থে সড়কের একটি পাশ খোলা রাখতে হবে। কিন্তু পুলিশ জানিয়েছে, আদালতের এই আদেশ মেনে চলা হয়নি এবং সড়কের ওই পাশটি ফাঁকা রাখা হয়নি।

হাইকোর্টের নির্দেশ অমান্য করায় কলকাতার হেস্টিংস থানায় মমতা বন্দ্যোপাধ্যায় এবং টিএমসিপি বৈঠকের আয়োজকদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ৬১(২), ২২৩, ১২৫(এ), ১৩২ এবং ২৮৫ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।

সংবাদ সংস্থা পিটিআই-এর বরাতে এক পুলিশ কর্মকর্তা বলেন, আদালতের আদেশ লঙ্ঘনের অভিযোগে এই এফআইআর নথিভুক্ত করা হয়েছে। তদন্ত চলাকালীন এর সঙ্গে জড়িত সবার ভূমিকা খতিয়ে দেখা হবে। এ ছাড়া হাইকোর্ট কর্তৃক নির্ধারিত সময়সীমার চেয়ে বেশি সময় ধরে সভা পরিচালনা করা হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। 

সূত্র: উইয়ন নিউজ

/এএস/ 
সম্পর্কিত
এবার মদিনায় ক্রুজ ক্ষেপণাস্ত্র হামলা, প্রতিহত করলো সৌদি জোট
ইস্টার্ন ব্যাংকের সাবেক চেয়ারম্যান শওকত আলীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হাইকোর্টের রুল
১২ বছর পর চীন ও উত্তর কোরিয়ার মধ্যে নতুন সেতু চালু
সর্বশেষ খবর
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত
দুর্গাপূজার প্রতি সম্মান জানিয়ে সাজেকে ৬ দিনের জন্য অবরোধ স্থগিত
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
দুর্গাপূজার টানা ছুটিতে পর্যটকদের বরণে প্রস্তুত দেশের পর্যটনকেন্দ্রগুলো
একনজরে আজকের আলোচিত খবর
একনজরে আজকের আলোচিত খবর
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
গ্যাসের দাম বাড়েনি: সিএনজি ভাড়ায় নৈরাজ্য কেন
সর্বাধিক পঠিত
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
মক্কায় মসজিদে ‘অনৈতিক কাজ’, বাংলাদেশি নারী ও পুরুষের মৃত্যুদণ্ড কার্যকর
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
জেলেদের কাছ থেকে ১০ মণ ইলিশ মাছ উদ্ধার, এতিমখানায় বিতরণ
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে
উন্মুক্ত হচ্ছে নতুন এক্সপ্রেসওয়ে, বড় পরিবর্তন আসবে যোগাযোগে