‘এরা আমাকে মেরে ফেলবে’; মৃত্যুর আগে তরুণীর আকুতি, সন্তানসহ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক 
২৯ আগস্ট ২০২৬, ২০:৩১ আপডেট : ৩০ আগস্ট ২০২৬, ০৮:৪০

মৃত্যুর ঠিক কয়েক ঘণ্টা আগে কান্নায় ভেঙে পড়েছিলেন ২৫ বছর বয়সী প্রসূতি কল্পনা মিশ্র। স্বজনদের কাছে আকুতি জানিয়ে বলছিলেন, আমাকে এখান থেকে নিয়ে যাও। এভাবে চিকিৎসা চলতে থাকলে এরা আমাকে মেরেই ফেলবে। আমি বাঁচব না, আমাকে বাঁচাও, আমার জীবন ঝুঁকিতে। মায়ের রেকর্ড করা ভিডিওতে কল্পনার এই করুণ আকুতির কিছুক্ষণ পরেই মারা যান তিনি। মৃত্যু হয় তার সদ্যজাত শিশুরও। ভারতের মধ্যপ্রদেশের রেওয়া জেলার সরকারি সঞ্জয় গান্ধী মেমোরিয়াল হাসপাতালে ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনাটি ঘিরে এখন তীব্র উত্তাপ সৃষ্টি হয়েছে।

রেওয়া জেলার হাতওয়ার বাসিন্দা কল্পনা মিশ্র তার প্রথম সন্তানের জন্মের অপেক্ষায় ছিলেন। পরিবারের পক্ষ থেকে জানানো হয়, গত ২৫ আগস্ট রাতে তাকে প্রসবের চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। ২৬ আগস্ট রাত সাড়ে ৮টার দিকে অস্ত্রোপচারের (সি-সেকশন) মাধ্যমে তিনি একটি সন্তান জন্ম দেন। কিন্তু সন্তান জন্মের কিছু পরেই মা ও নবজাতক উভয়েরই মৃত্যু হয়।

কল্পনার কাকা ধর্মেন্দ্র মিশ্র জানান, মঙ্গলবার তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। প্রসববেদনাকালীন তার অবস্থার অবনতি ঘটে এবং চিকিৎসা চলাকালে বৃহস্পতিবার তিনি মারা যান।

মৃত্যুর পূর্বে ধারণ করা একটি ভিডিওতে দেখা যায়, চরম শারীরিক ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যাচ্ছিলেন কল্পনা। মহিলা ওয়ার্ডে কেঁদে কেঁদে পরিবারের সদস্যদের কাছে পৌঁছানোর চেষ্টা করছিলেন তিনি। তখন নার্সিং স্টাফরা তাকে আটকে রাখার চেষ্টা করে এবং একজন স্টাফ সদস্য তাকে প্রশ্ন করেন, তুমি কি পাগল হয়ে গেলে? কিন্তু কল্পনা নিজের স্বজনদের উদ্দেশ্যে সঠিক চিকিৎসা না পাওয়ার অভিযোগ তুলে সাহায্য চাইতে থাকেন।

কল্পনার বাবা রামশরণ মিশ্রের জন্য এই তদন্ত এখন তার একমাত্র সন্তানের মৃত্যুর বিচার চাওয়ার লড়াই। তিনি বলেন, আমি বারবার ডাক্তারদের কাছে গিয়েছি, তাকে পরীক্ষা করার অনুরোধ করেছি। কিন্তু কেউ মনোযোগ দেয়নি। সঠিক সময়ে চিকিৎসা না পাওয়াতেই আমার মেয়ের মৃত্যু হয়েছে।

তিনি আরও বলেন, কল্পনা আমার একমাত্র মেয়ে ছিল। তার বিয়ের জন্য আমি ১৫ লাখ টাকার জমি বিক্রি করেছিলাম। আজ সে আমাদের ছেড়ে চলে গেছে। পুলিশকে অবহেলাকারীদের বিরুদ্ধে এফআইআর করতে হবে। দায়িত্বরত ডাক্তার ও স্টাফদের বরখাস্ত করতে হবে।

পরিবারের প্রধান অভিযোগগুলোর একটি হলো অ্যানাস্থেসিয়া বা অবশ করার ওষুধের মাত্রা। স্বজনদের দাবি, ইনজেকশন দেওয়ার পর কল্পনার আর জ্ঞান ফেরেনি। অতিরিক্ত মাত্রায় ওষুধ দেওয়ার কারণেই এই মৃত্যু ঘটে থাকতে পারে বলে তাদের সন্দেহ।

ঘটনার খবর ছড়িয়ে পড়তেই স্বজনদের ক্ষোভ হাসপাতালে আছড়ে পড়ে। তারা হাসপাতালের প্রধান ফটকে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন এবং জড়িতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থার দাবি জানান। চার ঘণ্টা ধরে চলা এই উত্তেজনার পর মেডিকেল কলেজের ডিন ড. সুনীল আগরওয়াল এবং হাসপাতাল সুপারিনটেনডেন্ট ড. রাহুল মিশ্র ঘটনাস্থলে পৌঁছান।

প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠকের পর সিদ্ধান্ত হয় যে, জেলা হাসপাতালের চিকিৎসকদের দিয়ে ময়নাতদন্ত করা হবে। ঘটনার প্রাথমিক তদন্তের ভিত্তিতে দায়িত্বে থাকা দুই নার্সিং অফিসার সাধনা ভার্মা এবং সীমা মুজালদেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একই সাথে ঘটনাটি তদন্তে উচ্চপর্যায়ের একটি কমিটি গঠন করা হয়েছে।

ডিন ড. সুনীল আগরওয়াল এই ঘটনাকে অত্যন্ত মর্মান্তিক উল্লেখ করে বলেন, এটি একটি চিকিৎসাসংক্রান্ত বিষয়। রোগী কেন জ্ঞান ফিরে পাননি তা তদন্তের বিষয়। তদন্ত কমিটির রিপোর্টের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তবে হাসপাতাল সুপারিনটেনডেন্ট ড. রাহুল মিশ্র চিকিৎসকদের অবহেলার অভিযোগ অস্বীকার করে দাবি করেন, প্রটোকল অনুযায়ীই চিকিৎসা দেওয়া হয়েছিল।

সূত্র: এনডিটিভি

/এএস/ 
সম্পর্কিত
বাংলাদেশে সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে ভারতের এক বাক্যের জবাব
নির্বাচনের আগে ইরানে আর হামলা নয়: নেতানিয়াহু
হাইজ্যাক সতর্কবার্তার পর ফ্রাঙ্কফুর্ট-দিল্লি ফ্লাইটের জরুরি অবতরণ
সর্বশেষ খবর
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
আইসিটি ও ইনোভেশন অ্যাওয়ার্ডে ইউল্যাবের ৪ পুরস্কার
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
রোমার মুখ থেকে জয় ছিনিয়ে নিলো রিয়াল, সিটির মাঠে পিএসজির গোল উৎসব
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে পিটুনি, হাসপাতালে ভারসাম্যহীন যুবকের মৃত্যু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
৩০০ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে আবরার ফাহাদ সেতু
সর্বাধিক পঠিত
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
নির্দেশনা প্রত্যাখ্যান, বিশ্ববিদ্যালয়ে গরু জবাইয়ের ঘোষণা দিলেন শিক্ষার্থীরা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
পরিচালকের সঙ্গে রাত কাটানোর প্রস্তাব, সিনেমা ছাড়লেন নায়িকা
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
মহানবী (সা.)-কে নিয়ে ফেসবুকে মন্তব্য: শ্রীলঙ্কান নাগরিকের মৃত্যুদণ্ড বাতিল করলো সৌদি
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
২০ কোটি ডলারের রাজকীয় প্রকল্প এখন নির্জন ভৌতিক শহর
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর 
বাংলাদেশের পারমাণবিক বিদ্যুৎ খাতে পরাশক্তির নজর