১১৬ বছর বয়সে ব্যাংক অ্যাকাউন্ট খুললেন নেতাজির চালক

বিদেশ ডেস্ক
১৮ এপ্রিল ২০১৬, ২০:৫১আপডেট : ১৮ এপ্রিল ২০১৬, ২০:৫২

নেতাজির গাড়ি চালক কর্নেল নিজামুদ্দিন নামের আগে কর্নেল থাকলেও তিনি সেনাবাহিনীর কেউ নন। ভারতের স্বাধীনতার অন্যতম পুরোধা নেতাজি সুভাষ চন্দ্র বোসের ব্যক্তিগত গাড়ির চালক ছিলেন তিনি। আসল নাম নিজামুদ্দিন। স্নেহবশত নেতাজি তাকে কর্নেল নামে ডাকতেন। তারপর থেকে হয়ে গেলেন কর্নেল নাজিমুদ্দিন। আর বয়সের শতক হাঁকিয়ে ১১৬ বছর বয়সে এসে নিজের ব্যাংক অ্যাকাউন্ট খুলে আলোচনায় তিনি।

উত্তর প্রদেশের আজমগড় জেলার মোবারকপুরের বাসিন্দা নিজামুদ্দিন। ১১৬ বছর বয়সে পৌঁছে প্রথমবারের মতো ব্যাংক অ্যাকাউন্ট খুলেছেন তিনি। ১০৭ বছর বয়সী স্ত্রীর সঙ্গে যৌথ অ্যাকাউন্ট খুলেন তিনি।

ভারতের আরও খবর: ভারতে গোপন শিশুসদন, অনাকাঙ্ক্ষিত শিশুর বাজার

স্টেট ব্যাংক অব ইন্ডিয়াতে নিজের ভোটার আইডি কার্ড জমা দেন নিজামুদ্দিন। সেখানে দেওয়া তথ্যমতে, নিজামুদ্দিনের জন্ম ১৯০০ সালে। তিনি ১৯৪৩ থেকে ১৯৪৫ সাল পর্যন্ত নেতাজির গাড়ির চালক হিসেবে কাজ করেছেন।

আরও পড়ুন: ভারত নিজেকে সবচেয়ে সুন্দরী নারী হিসেবে দেখতে চায়: চীনা সংবাদমাধ্যম

প্রসঙ্গত, নিজামুদ্দিন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির একজন ভক্ত ও সমর্থক। তিনি বলেন, ‘মোদি তার নির্বাচনি প্রচারণার সময় আমার পা ছুঁয়ে প্রণাম করেছেন, আমি তাকে আশীর্বাদ করেছি।’ সূত্র: হাফিংটন পোস্ট

/ইউআর/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের