মোদির সঙ্গে ত্রিবেদীর বৈঠক, পৌঁছাল ‘ঢাকার বার্তা’

আন্তর্জাতিক ডেস্ক 
০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮ আপডেট : ০৭ অক্টোবর ২০২৬, ১১:৪৮

দ্বিপক্ষীয় সম্পর্ক ইতিবাচক ও গঠনমূলক উপায়ে এগিয়ে নেওয়ার প্রচেষ্টার অংশ হিসেবে গত মঙ্গলবার নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

নয়াদিল্লির কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে বিবিসি বাংলা জানিয়েছে, প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে ঢাকার বর্তমান অবস্থান জানাতেই এই সফর করেছেন তিনি। তবে বাংলাদেশের ভারতীয় হাইকমিশন, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বা প্রধানমন্ত্রী মোদির কার্যালয় থেকে এই সফর নিয়ে কোনও আনুষ্ঠানিক বিবৃতি দেওয়া হয়নি।

এর আগে গত সোমবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবীর জানান, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফরটি একটি অনুকূল সময়ে অনুষ্ঠিত হবে। তিনি বলেন, আমি এ বিষয়ে আশাবাদী। প্রধানমন্ত্রী তারেক কখনও বলেননি যে তিনি ভারত যাবেন না। ভারতীয় হাইকমিশনার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এবং আশা করা যায় দিল্লি তার মতামতকে ইতিবাচকভাবে গ্রহণ করবে।

সম্প্রতি ঢাকায় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে হাইকমিশনার দীনেশ ত্রিবেদী প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার ভারতীয় সমকক্ষ নরেন্দ্র মোদির বৈঠকের আগে উভয় পক্ষের যথাযথ প্রস্তুতির ওপর জোর দেন এবং তাড়াহুড়ো না করার কথা জানান। তিনি একটি প্রশ্নের জবাবে বলেন, ‘বাণিজ্য, অর্থনীতি ও পানি- অনেক বিষয় নিয়ে আলোচনা করতে হবে বিধায় আমাদের নিশ্চিত করতে হবে যে যথাযথ প্রস্তুতি নেওয়া হয়েছে। ভবিষ্যতের বিষয়ে আমরা অত্যন্ত ইতিবাচক।

গত বুধবার মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমেদ আজম খানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাতের পর ভারতীয় হাইকমিশনার জানান, দুই দেশের প্রধানমন্ত্রীকে একটি সুবিধাজনক সময় দিতে হবে। হাইকমিশনার বলেন, ‘প্রধানমন্ত্রীর সফরের বিষয়ে পরিবেশ সম্পূর্ণ ইতিবাচক’। তিনি উল্লেখ করেন, সময় বা মাস নিয়ে কোনও আলোচনা হয়নি, তবে সফরটি নিশ্চিতভাবেই অনুষ্ঠিত হবে।

তিনি আরও বলেন, দুই নেতা যদি সাক্ষাৎ করে একসঙ্গে বসেন, তবে এমন কোনও সমস্যা থাকবে না যার সমাধান খুঁজে পাওয়া যাবে না। তিনি বলেন, দেখুন, চ্যালেঞ্জ তো থাকবেই। যদি আমরা মনে করি কোনও চ্যালেঞ্জ নেই, তবে তা ভুল হবে।

সূত্র: বিবিসি বাংলা, ইউএনবি

/এএস/ 
সম্পর্কিত
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেকের সভা চলছে
পাকিস্তানের ‘হানিট্র্যাপে’ ভারতের নৌসেনা, গুপ্তচরবৃত্তির সন্দেহে নজরদারিতে ১৩ সদস্য
সর্বশেষ খবর
সুড়ঙ্গ দিয়ে পালানোর পর এবার নগর ভবনে, কে এই বগা
সুড়ঙ্গ দিয়ে পালানোর পর এবার নগর ভবনে, কে এই বগা
দেশকে অস্থির করতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
দেশকে অস্থির করতে পতিত দোসররা অপচেষ্টা চালাচ্ছে: রিজভী
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
রিয়াদের কিং খালিদ বিমানবন্দরে হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা
আচমকা চার পাতার চিঠিতে নিজের শাস্তি চাইলেন রোনালদো!
আচমকা চার পাতার চিঠিতে নিজের শাস্তি চাইলেন রোনালদো!
সর্বাধিক পঠিত
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
ভিসার অ্যাপয়েন্টমেন্ট দিয়ে নতুন গাইডলাইন দিলো আইভ্যাক
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
১৯৪৭ সালের পর আসাম থেকে বাংলাদেশে আসছে প্রথম কোনও নৌযান
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
মান-অভিমান ভুলে এক মঞ্চে ফিরছেন জিৎ-দেব
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
‘মানবিক’ বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর মুক্তি চাইলেন ছাত্রদল নেতা
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই
কবে বিয়ে করবেন কেয়া পায়েল, জানালেন নিজেই