‘আরও পুলিশ নামান, সবাইকে গ্রেফতার করুন’: মোদিকে রাহুল গান্ধী

আন্তর্জাতিক ডেস্ক 
১০ অক্টোবর ২০২৬, ১৯:১৭ আপডেট : ১০ অক্টোবর ২০২৬, ১৯:১৭

দিল্লিতে চলমান ককরোচ জনতা পার্টির (সিজেপি) আন্দোলনকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কড়া চ্যালেঞ্জ জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তিনি প্রধানমন্ত্রীকে আরও পুলিশ মোতায়েন করার এবং বিরোধী নেতা ও তরুণ আন্দোলনকারীদের গ্রেফতার করার আহ্বান জানিয়ে বলেছেন, তারা কিছুতেই পিছু হটবেন না।

দিল্লিতে সিজেপির বিক্ষোভের মধ্যে রাহুল গান্ধী বলেন, ১০ হাজার, ২০ হাজার বা ৫০ হাজার- আপনার যত ইচ্ছা পুলিশ ডাকুন। সব নেতাদের গ্রেফতার করুন। সব তরুণদের গ্রেফতার করুন। আমাদের সবাইকে গ্রেফতার করুন।

এ সময় নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, আরএসএস প্রধান মোহন ভাগবত, প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালকে কাপুরুষ বলে অভিযুক্ত করেন রাহুল গান্ধী। তিনি দাবি করেন, বিরোধীরা তাদের কৌশলে চলাচলের ক্ষেত্র দিন দিন সংকুচিত করে আনছে।

তিনি আরও দৃঢ়তার সাথে ঘোষণা করেন, ‘আমরা আমাদের সংবিধান রক্ষা করতে যাচ্ছি। আমরা ভারতের জনগণের কণ্ঠস্বরকে রক্ষা করতে যাচ্ছি।‘

দেশের তরুণ সমাজকে আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়ে বিরোধী এই নেতা বলেন, বিরোধী দলগুলো তাদের পাশে রয়েছে। যারা সংবিধানের ওপর হামলা চালাচ্ছে তাদের এবং এই সরকারকে পরাজিত করতে তারা একসাথে কাজ করে যাবেন।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
‘ভারতে অঘোষিত জরুরি অবস্থা চলছে’, সরকারকে ওয়াংচুকের হুঁশিয়ারি
এবার আন্দোলন থেকে আটক নায়ক ইমরান খান
তিন হাজার মানুষকে আটকের পর বিজেপি বলছে ‘জনগণের জয়’
সর্বশেষ খবর
চীনে হকির জাদুঘর দেখে মুগ্ধ, বাংলাদেশে ফিরে আক্ষেপ!
চীনে হকির জাদুঘর দেখে মুগ্ধ, বাংলাদেশে ফিরে আক্ষেপ!
তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা
তৌফিক ইমরোজ খালিদীকে শেষ শ্রদ্ধা
ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে জরুরি অবতরণ বিমানের
ল্যান্ডিং গিয়ারে ত্রুটির কারণে জরুরি অবতরণ বিমানের
আ.লীগ নিয়ন্ত্রিত ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
আ.লীগ নিয়ন্ত্রিত ব্যবসার দখল নিয়ে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ
সর্বাধিক পঠিত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
ভিআইপি লাউঞ্জে ‘ডিআইজি’ পরিচয় দেওয়া অতিরিক্ত ডিআইজি বরখাস্ত
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
‘বাসায় যুদ্ধ করে’ জুবাইদা রহমান স্বাস্থ্য খাতের বাজেট দ্বিগুণ করেছেন: চিফ হুইপ
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
১০ হাজার কোটি টাকার ‘৩০০ ফিটের’ এ কী হাল
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
সবার আগে প্রশাসনের লোকদের ওপর ‘অপারেশন ক্লিন হার্ট’ চালানো দরকার: এমপি মাজেদ 
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার
ধানক্ষেতে স্কুলছাত্রীকে হত্যার রহস্য খুলতে শুরু করেছে, মোবাইল ফোন উদ্ধার