দিল্লিতে তিরঙ্গা কর্মসূচির আগে ককরোচ নেতা অভিজিৎ দিপকে আটক

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ১৮:৩৬ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৮:৩৬

ভারতের রাজধানী নয়াদিল্লির কনট প্লেসে ‘লেহরা দো তিরঙ্গা’ কর্মসূচিতে যাওয়ার পথে ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকেকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) বিকাল ৫টায় কর্মসূচিটি হওয়ার কথা ছিল।

পুলিশের এক কর্মকর্তা দিপকেকে জানান, ওই এলাকায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা অনুযায়ী বিধিনিষেধ কার্যকর রয়েছে। এ কারণে তাকে আটক করা হচ্ছে। এর আগে, যানজট, জননিরাপত্তা এবং ব্যবসায়ী ও যাতায়াতকারীদের ভোগান্তির আশঙ্কা জানিয়ে প্রস্তাবিত সমাবেশ বাতিল করতে দিপকেকে অনুরোধ করেছিল দিল্লি পুলিশ। একই সঙ্গে কার্যকর বিধিনিষেধ মেনে চলার নির্দেশ দিয়ে তাকে নোটিশও দেওয়া হয়।

বার্তা সংস্থা এএনআইকে নয়াদিল্লির ডেপুটি কমিশনার অব পুলিশ (ডিসিপি) শচীন শর্মা জানান, দিল্লি পুলিশ আইনের আওতায় দিপকেকে নোটিশ দেওয়া হয়েছে। জেলার জারি করা বিধিনিষেধ মেনে চলার জন্য তিনি সবার প্রতি আহ্বান জানান। শর্মা বলেন, নয়াদিল্লি জেলায় ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারা কার্যকর রয়েছে। এ ধারার অধীনে জারি করা বিধিনিষেধ সবাইকে মেনে চলতে হবে।

তিনি আরও বলেন, উৎসবের মৌসুমে ব্যস্ত বাণিজ্যিক এলাকা কনট প্লেসে সমাবেশের সম্ভাব্য প্রভাব সম্পর্কে দিপকেকে জানানো হয়েছে। আইন মেনে চলা এবং সাধারণ মানুষের ভোগান্তি এড়ানোই এ পদক্ষেপের উদ্দেশ্য।

কনট প্লেসে বাড়তি নিরাপত্তা

সিজেপির প্রস্তাবিত কর্মসূচিকে কেন্দ্র করে কনট প্লেসে নিরাপত্তা জোরদার করেছে দিল্লি পুলিশ। সেন্ট্রাল পার্কের এক নম্বর প্রবেশপথের কাছে বিপুলসংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়। অন্যদিকে, পালিকা বাজারের দুই নম্বর প্রবেশপথের কাছে অবস্থান নেন সশস্ত্র এসএসবি সদস্যরা।

এদিকে, সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শনের গুরুত্ব তুলে ধরেছে দিল্লি পুলিশ। পোস্টে বলা হয়, ত্রিবর্ণ পতাকা সর্বোচ্চ সম্মানের দাবিদার। কথার পাশাপাশি কাজের মাধ্যমেও দেশপ্রেম প্রকাশের আহ্বান জানায় পুলিশ। পোস্টে লেখা হয়, পতাকাকে সম্মান করুন, গৌরব অটুট রাখুন।

সূত্র: উইয়ন নিউজ

সূত্র: উইয়ন নিউজ

/এসএইচএম/
সম্পর্কিত
পশ্চিমতীরে ইসরায়েলের বসতি স্থাপন বন্ধের আহ্বান চীনের
ইউক্রেনকে ইইউ’র ঋণ দেওয়া নিয়ে যা জানালেন এস্তোনিয়ার প্রধানমন্ত্রী
ভারত থেকে কেনা রেলের ১৮টি বগি বাংলাদেশে পৌঁছেছে, করা হবে পরীক্ষা
সর্বশেষ খবর
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
রুপালি গয়নার উজ্জ্বলতা ধরে রাখার ৫ উপায়
রুপালি গয়নার উজ্জ্বলতা ধরে রাখার ৫ উপায়
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
বোধনের মধ্য দিয়ে দুর্গোৎসব শুরু, মণ্ডপে মণ্ডপে ভিড়
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা