এবার যন্তর মন্তর থেকে নেহাকে আটক করলো দিল্লি পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২৬, ১৯:৩১ আপডেট : ১৬ অক্টোবর ২০২৬, ১৯:৩৭

ভারতের দিল্লিতে মিছিল শুরুর কয়েক মিনিট আগে শিক্ষার্থী নেতা নেহা বোরাকে যন্তর মন্তরের কাছে থেকে আটক করেছে পুলিশ। এর আগে, নিজ বাসা থেকে আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে। শুক্রবার দিল্লির কনট প্লেসের সেন্ট্রাল পার্কে ‘লেহরা দো তিরঙ্গা’ মিছিল করার কথা ছিল তার। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

এক সপ্তাহের মধ্যে এটি দিপকের দ্বিতীয়বার আটক হওয়ার ঘটনা। এর আগে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় কারচুপির অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে প্রতিবাদে অংশ নিতে মুম্বাই থেকে দিল্লিতে পৌঁছানোর পরপরই তাকে আটক করা হয়েছিল।

গত ১৩ অক্টোবর জাতীয় পতাকা হাতে যন্তর মন্তরে প্রবেশ করায় সিজেপির সদস্য সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে গ্রেফতার করা হয়। তাদের পাঁচ দিনের বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে। এর আগের দিন ঐতিহাসিক স্থানটিকে প্রতিবাদস্থল হিসেবে নির্ধারিত তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। ওই দুই সদস্যের গ্রেফতারও শুক্রবারের মিছিল আয়োজনের অন্যতম কারণ।

এদিকে, সপ্তাহান্তে ককরোচ যুব আন্দোলনের নেতৃত্বে বিক্ষোভকারীদের কর্মসূচি ঠেকাতে কর্তৃপক্ষের অভিযানের মধ্যে আটক হওয়া পরিচিত কর্মীদের একজন নেহা বোরাও। ২৯ বছর বয়সী এই শিক্ষার্থী নেতাকে যন্তর মন্তরের কাছ থেকে আটক করা হয়েছে।

পুলিশের সঙ্গে কথোপকথনের সময় দিপকেকে বলা হয়, আপনি নয়াদিল্লিতে যেতে পারবেন না। আমরা আপনাকে আটক করছি। জবাবে তিনি বলেন, নয়াদিল্লিতে যেতে পারব না, অন্য কোথাও তো যেতে পারি। আমি কোন আইন ভেঙেছি?

শুক্রবারের আটকের আগে দিল্লি পুলিশ দিপকের বাসায় গিয়ে মিছিল না করার বিষয়ে তাকে একটি নোটিশ দেয়। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতার ১৬৩ ধারায় জারি করা ওই নোটিশে বলা হয়, শহরের গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা কনট প্লেসের আশপাশে নিষেধাজ্ঞা কার্যকর রয়েছে।

নোটিশে আরও বলা হয়, প্রস্তাবিত তিরঙ্গা যাত্রার জন্য নয়াদিল্লি পৌর কাউন্সিলের (এনডিএমসি) অনুমতি নেওয়া হয়নি। এ অবস্থায় ককরোচ জনতা পার্টি মিছিল আয়োজন করলে তা আইন লঙ্ঘন হিসেবে বিবেচিত হবে।

গান্ধীর ছবি আঁকা সাদা টি-শার্ট ও জিনস পরা ৩১ বছর বয়সী দিপকেকে পুলিশ জানায়, জাতীয় পতাকা ওড়ানো আইনবিরোধী নয়। তবে অনুমতি ছাড়া মিছিল করা এবং জনসমাগম ঘটানো নিষেধাজ্ঞার লঙ্ঘন হবে। এ ক্ষেত্রে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। জাতীয় পতাকার প্রতি যথাযথ সম্মান প্রদর্শনের বিষয়ে পতাকা বিধির বিধান সম্পর্কেও তাঁকে জানানো হয়।

প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, বসার ঘরে হলুদাভ রঙের সোফায় বসে আছেন দিপকে। তার কাঁধে ছোট একটি জাতীয় পতাকা জড়ানো। সামনে কাচের টেবিলে রাখা কয়েকটি কাগজের বিষয়বস্তু পরীক্ষা করতে করতে তিনি পুলিশের সঙ্গে কথা বলছেন। একপর্যায়ে তাকে বলতে শোনা যায়, আপনারা আমার বিরুদ্ধে কী অভিযোগ এনেছেন?

/এসএইচএম/
সম্পর্কিত
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ক্যানসার আক্রান্ত পোপ লিও, কী ভাবছে ভ্যাটিকান
দিল্লিতে তিরঙ্গা কর্মসূচির আগে ককরোচ নেতা অভিজিৎ দিপকে আটক
সর্বশেষ খবর
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
ইরানের নিহত নারী কমান্ডো সম্পর্কে যা জানা গেলো
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
মাঠে ইসলাম-বিদ্বেষী স্লোগান, স্পেনকে শাস্তি দিলো ফিফা
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
থানা থেকে হারানো গ্রেনেড ময়লার স্তূপে, পিন টানতেই উড়ে গেলো ৩ আঙুল 
১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন সারা আলি খান
১০০ কেজি ওজনেই অভিনেত্রী হওয়ার স্বপ্ন দেখেন সারা আলি খান
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
লালমনিরহাটের যুগ্ম জেলা ও দায়রা জজ আরিফুল ইসলাম বরখাস্ত
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
অনলাইনে রিটার্ন দাখিলের সময়সীমা বাড়ালো এনবিআর
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ভারতীয় তরুণীকে ৯ লাখ ৫০ হাজার রুপি উপহার দিলেন মিস্টারবিস্ট
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা