ককরোচের দুই নেতাকে আদালত বললেন ‘আপনারা জেন-জি নন’

আন্তর্জাতিক ডেস্ক 
২১ অক্টোবর ২০২৬, ১৫:৪৪ আপডেট : ২১ অক্টোবর ২০২৬, ১৫:৪৮

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে বিক্ষোভের ঘটনায় বিচার বিভাগীয় হেফাজতের মেয়াদ দুই দিন বাড়ানোর আদেশ চ্যালেঞ্জ করে করা আবেদন প্রত্যাহার করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কা। বুধবার (২১ অক্টোবর)  দিল্লি হাইকোর্ট থেকে তারা এ আবেদন প্রত্যাহার করেন।

বিচারপতি সুব্রামোনিয়াম প্রসাদ আবেদন প্রত্যাহারের অনুমতি দেন। এর আগে ১৯ অক্টোবর স্পেশাল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের (এসইএম) দেওয়া আদেশের বিরুদ্ধে আবেদনকারীদের বিকল্প আইনি প্রতিকার নেওয়া উচিত কি না, তা নিয়ে প্রশ্ন তোলেন তিনি। একই সঙ্গে বিচারক তাদের ওই দিন বিকেলে এসইএমের শুনানির ফলাফলের জন্য অপেক্ষা করতে বলেন। তবে লিখিত আবেদনের মূল বিষয়বস্তু নিয়ে আদালত কোনও পর্যবেক্ষণ দেয়নি বলে স্পষ্ট করেন তিনি।

শুনানিতে বিচারক বলেন, ‘আপনারা আবেদনটি প্রত্যাহার করে বিকেল ২টায় কী হয়, তা দেখে আইন অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নিলে কি ভালো হবে না?’

দাস ও রাঙ্কার পক্ষে আইনজীবী অভিক চিমনি যুক্তি দেন, এসইএমের আদেশে তাদের হেফাজতে রাখার প্রয়োজনীয়তা বা আসন্ন হুমকির বিষয়টি যথাযথভাবে ব্যাখ্যা করা হয়নি। আদেশে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কার কথা বলা হলেও বিচার বিভাগীয় হেফাজত কেন প্রয়োজন, তার পর্যাপ্ত কারণ উল্লেখ করা হয়নি বলে দাবি করেন তিনি।

আদালত ব্যারিকেড ভাঙার অভিযোগের বিষয়টিও উল্লেখ করে। বিচারকের পর্যবেক্ষণ, এ ধরনের পরিস্থিতিতে আরও লোকজন জড়ো হতে পারেন, যাদের কর্মকাণ্ডের ওপর আয়োজকদের নিয়ন্ত্রণ নাও থাকতে পারে।

বিচারক বলেন, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে শুরু করা যেত। এ জন্য পুলিশের অনুমতি নেওয়া হয়, যাতে অনাকাঙ্ক্ষিত ব্যক্তিরা দলে যোগ দিয়ে পরিস্থিতি নষ্ট করতে না পারেন।

আদালত আরও বলে, কোনও সংগঠনের ধরন ও উদ্দেশ্য শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কা মূল্যায়নের ক্ষেত্রে প্রাসঙ্গিক হতে পারে। সংগঠনটির বিক্ষোভের কারণ ও প্রেক্ষাপটের পরিবর্তনের বিষয়টিও উল্লেখ করে আদালত জানায়, সদস্যদের ব্যক্তিস্বাধীনতা-সংক্রান্ত শুনানিতে এসব পরিস্থিতি বিবেচনায় নেওয়া যেতে পারে।

জুলাইয়ে এনইইটি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে দাস ও রাঙ্কার অংশ নেওয়া বিক্ষোভের প্রসঙ্গ তুলে তাদের বয়স জানতে চান বিচারক। আইনজীবী জানান, দাসের বয়স ২৭ বছর এবং রাঙ্কার ৩১ বছর। 

এ সময় বিচারক মন্তব্য করেন, ‘তাহলে আপনারা জেন-জি নন’। তিনি বলেন, আগের বিক্ষোভে শিক্ষার্থীরা অংশ নিয়েছিলেন, কিন্তু বর্তমান মামলার সঙ্গে সংশ্লিষ্ট বিষয়গুলোর প্রেক্ষাপট বদলেছে। সংগঠনটির পরিচয়, উদ্দেশ্য ও কর্মকাণ্ড নিয়ে যথাযথ আইনি প্রক্রিয়ায় আলোচনা হতে পারে বলেও আদালত জানায়।

শুনানিতে আইনজীবী অভিক চিমনি আবেদনকারীদের জামিনদার প্রত্যাখ্যানের সিদ্ধান্তকেও চ্যালেঞ্জ করেন। তার দাবি, সিদ্ধান্তটি স্বেচ্ছাচারী এবং পর্যাপ্ত কারণ ছাড়া তাদের হেফাজতে রাখা যায় না। তিনি ব্যক্তিগত মুচলেকার বিনিময়ে তাদের মুক্তির আবেদন জানান।

আদালত জানতে চায়, তারা ওই দিন নতুন জামিনদার দিতে চান কি না এবং জামিনদার প্রত্যাখ্যানের আদেশের বিরুদ্ধে আপিল করা যায় কি না। এ ধরনের অভিযোগের ক্ষেত্রে ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতায় (বিএনএসএস) আইনি প্রতিকারের সুযোগ রয়েছে বলেও আদালত উল্লেখ করে।

চিমনি বলেন, আবেদন প্রত্যাহার করলে নতুন করে জামিনদার প্রত্যাখ্যাত হলে তাদের আবার হাইকোর্টে আসতে হতে পারে। প্রতিরোধমূলক হেফাজত ইচ্ছামতো আরোপ করা যায় কি না, সেই প্রশ্নও তোলেন তিনি।

আদালত ব্যক্তিস্বাধীনতাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়ে বিএনএসএসের আওতায় থাকা আইনি প্রতিকার বিবেচনার ওপর জোর দেয়। একই সঙ্গে প্রতিরোধমূলক হেফাজত ও প্রতিরোধমূলক আটকাদেশের মধ্যে পার্থক্য তুলে ধরে আদালত জানায়, প্রতিরোধমূলক আটকাদেশের ক্ষেত্রে হেবিয়াস করপাস আবেদন উপযুক্ত প্রতিকার।

পরে মক্কেলদের নির্দেশে চিমনি লিখিত আবেদন প্রত্যাহার করেন। মামলার মূল বিষয়বস্তু নিয়ে কোনও মতামত না দিয়েই আবেদন প্রত্যাহারের অনুমতি দেয় হাইকোর্ট।

সূত্র: ইন্ডিয়া টুডে

/এএস/ 
সম্পর্কিত
অস্ট্রেলীয় এমপিকে গাড়িচাপা, প্রাণে বাঁচলেও হারালেন দুই পা
হুথি হামলা ঠেকাতে সৌদিতে যুদ্ধবিমান পাঠাচ্ছে যুক্তরাজ্য
রিয়াদে ভিক্ষাবৃত্তির অভিযোগে বাংলাদেশি-ভারতীয়সহ আটক ৪
সর্বশেষ খবর
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি
চট্টগ্রামের ‘রিপু রজনী’ মণ্ডপে পূজা চেরি
বিয়ের উপহার পছন্দ না হওয়ায় নববধূকে নির্যাতন-হত্যা, আটক স্বামী
বিয়ের উপহার পছন্দ না হওয়ায় নববধূকে নির্যাতন-হত্যা, আটক স্বামী
আপনি অনেক দুষ্টু, বাপ্পারাজকে ওমর সানী
আপনি অনেক দুষ্টু, বাপ্পারাজকে ওমর সানী
শিরোপার লড়াইয়ে ভারত, আগের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
শিরোপার লড়াইয়ে ভারত, আগের হারের প্রতিশোধ নিতে পারবে বাংলাদেশ?
সর্বাধিক পঠিত
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুইপক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
যুদ্ধজাহাজ পাঠালো যুক্তরাষ্ট্র, পাল্টা নৌবাহিনী পাঠিয়েছে চীন: এবার প্রকাশ্যে মুখোমুখি
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
পুলিশের সেই অতিরিক্ত ডিআইজিকে নিয়ে যা বললেন জামায়াত আমির
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
প্রধানমন্ত্রীকে জড়িয়ে ধরতে চেয়ে প্রত্যাহার রাজশাহীর বিভাগীয় কমিশনার
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর
পে-স্কেল: বেতন-ভাতা নির্ধারণে প্রস্তুতি কতদূর