উত্তর কোরিয়ার সম্ভাব্য মিসাইল পরীক্ষার আশঙ্কায় ‘সতর্ক’ জাপান

বিদেশ ডেস্ক
৩০ মে ২০১৬, ২৩:১৫আপডেট : ৩০ মে ২০১৬, ২৩:১৫

উত্তর কোরিয়ার সম্ভাব্য মিসাইল পরীক্ষার আশঙ্কায় ‘সতর্ক’ জাপান উত্তর কোরিয়ার সম্ভাব্য ব্যালিস্টিক মিসাইল পরীক্ষার আশঙ্কায় সেনাবাহিনীকে সতর্ক অবস্থায় রেখেছে জাপান। নৌবহর ও অ্যান্টি ব্যালাস্টিক মিসাইল প্যাট্রিয়ট ব্যাটারিকে জাপান অভিমুখে আসা যে কোনও সন্দেহজনক বস্তুকে ভূপাতিত ও ধ্বংস করার নির্দেশ দেওয়া হয়েছে।

জাপানের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম এনএইচকের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, সরকারি এক কর্মকর্তা এ নির্দেশের বিষয়টি নিশ্চিত করেছেন। কিন্তু এ বিষয়ে সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার এখতিয়ার না থাকায় তিনি নিজের পরিচয় প্রকাশ করতে চাননি। ওয়ারহেড সমৃদ্ধ প্যাট্রিয়ট পিএসি-৩ ব্যাটারিকে টোকিরও আশপাশে মোতায়েন করা হয়েছে।

চলতি বছরেই এর আগে দুবার জাপান নিজের মিসাইল বিধ্বংসী ইউনিটকে সতর্কাবস্থায় রেখেছিল। উত্তর কোরিয়া মিসাইল পরীক্ষার প্রস্তুতির খবর পাওয়ার পর এ সতর্কাবস্থায় রাখা হয়।

উত্তর কোরিয়া জানুয়ারিতে চতুর্থ মিসাইল পরীক্ষা করেছে।

সাগরে জাপানি নৌবহরে রয়েছে অত্যাধুনিক যুদ্ধ জাহাজ। এতে রয়েছে একাধিক নিশানাকে চিহ্নিত করা ও এসএম-৩ মিসাইল। যা জাপানের আকাশসীমায় প্রবেশের আগে মিসাইলগুলোকে ধ্বংস করতে সক্ষম। সূত্র: আল-জাজিরা।

/এএ/

সম্পর্কিত
প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই কোম্পানির প্রতিনিধিদলের সাক্ষাৎ  
কী, কেন, কীভাবেভারতীয় আম আমদানি কেন স্থগিত করলো জাপান
নতুন সামরিকতাবাদের চীনা অভিযোগ প্রত্যাখ্যান জাপানের
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম