প্রায় পাঁচ বছরের মধ্যে জাপানি মুদ্রার মূল্য সর্বনিম্ন

বিদেশ ডেস্ক
১৭ নভেম্বর ২০২১, ১৮:৩৫আপডেট : ১৭ নভেম্বর ২০২১, ১৮:৩৫

মার্কিন ডলারের বিপরীতে জাপানি মুদ্রা ইয়েনের ব্যাপক দরপতন হয়েছে। গত চার বছর আট মাসের মধ্যে এবারই ইয়েনের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বুধবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে জাপানভিত্তিক সংবাদমাধ্যম এনএইচকে ওয়ার্ল্ড।

এদিন টোকিওতে ডলারের বিপরীতে জাপানি মুদ্রার মূল্য ১১৪ ইয়েনের কিছু বেশি ছিল।

যুক্তরাষ্ট্রে দেখা দেওয়া মুদ্রাস্ফীতি বিষয়ক উদ্বেগের কারণে দীর্ঘমেয়াদী সুদের হার বেড়ে যাওয়ায় ব্যবসায়ীরা ইয়েন বিক্রি করে ডলার কিনে নিচ্ছে।

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি শক্তিশালী হয়ে উঠেছে বলে মঙ্গলবার জানা যাওয়ার পর ডলার কিনে নেওয়ার হার বৃদ্ধি পায়। উচ্চ সুদের হার ডলারে থাকা সম্পদ থেকে আরও ভালো ফল পাওয়ার প্রত্যাশা বাড়িয়ে দিচ্ছে।

ইয়েন দুর্বল হয়ে পড়ার কারণে বিদেশে জাপানি পণ্যের মূল্য কমে যাওয়ায় রফতানি ব্যবসার সঙ্গে জড়িত জাপানি ব্যবসায়ীদের জন্য তা সুবিধা করে দেবে। তবে এর খারাপ দিকটি হলো, আমদানিকৃত তেল এবং অন্যান্য কাঁচামালের দাম বাড়বে।

/এমপি/
সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান