ব্রাজিলের কারাগারে দাঙ্গায় অন্তত ২৭ জন নিহত

বিদেশ ডেস্ক
১৬ জানুয়ারি ২০১৭, ০৪:০৪আপডেট : ১৬ জানুয়ারি ২০১৭, ০৪:০৪

প্রায় ১৪ ঘণ্টাব্যাপী চলমান এক দাঙ্গায় ব্রাজিলের নাতাল প্রদেশের একটি কারাগারে কমপক্ষে ২৭ জন নিহত হয়েছে, বলে আশঙ্কা করছে দেশটির পুলিশ। সূত্র জানায়, এখন পর্যন্ত নিহতের তালিকা তিনবার সংশোধন করা হলেও তা আরও বাড়তে পারে।

ব্রাজিলের কারাগারে দাঙ্গা শনিবার বিকাল থেকে অ্যালাকুস কারাগারে প্রতিদ্বন্দ্বি দু’টি গ্রুপের মধ্যে এই দাঙ্গার সূত্রপাত হয়। যা পরদিন ভোররাত পর্যন্ত চলে। কারা কর্তৃপক্ষ এর আগে জানিয়েছিলেন, কয়েকজন কয়েদীকে শিরোচ্ছেদও করা হয়েছে।

‘আমরা তিনজন কয়েদীর কাটা মাথা দেখতে পেয়েছি’, বলে জানান কারগারের ব্যবস্থাপনা সমন্বয়ক জেমিলটন সিলভা। তবে এই দাঙ্গায় কোনও কারারক্ষী বা পুলিশের কোনও সদস্য আহত হয়েছেন কিনা তা এখনও জানা সম্ভব হয়নি।
জানা গেছে, কারাগারে বন্দি থাকা ব্রাজিলের একটি ভয়ংকর অপরাধী সংগঠনের সদস্যরা একই কারাগারে পৃথক সেলে থাকা তাদের প্রতিদ্বন্দ্বিদের ওপর হামলা চালালে এই দাঙ্গার সূত্রপাত হয়। এখনও কারা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে যাচ্ছেন।

ব্রাজিলের কারাগারে দাঙ্গা

একটি ভিডিও ফুটেছে দেখা গেছে, কয়েদীরা কারাগারের ছাদের ওপর দিয়ে ঘুরে বেড়াচ্ছেন এবং কারাগারের একটি ভবন থেকে আগুনের ধোঁয়া দেখা যাচ্ছে। স্থানীয় কয়েকজন সংবাদকর্মী জানিয়েছেন, সংঘর্ষ শুরুর আগে কয়েদীরা কারাগারের বিদ্যুৎ সংযোগ কেটে দিয়েছিলো।

রিও ডি জেনেরিও এর ‘গ্লোব’ পত্রিকার সংবাদে বলা হয়েছে, সংঘর্ষের সময় মাত্র একজন কয়েদী পালিয়ে গেলেও তাকে দ্রুতই গ্রেফতার করা হয়। বিশ্বাস করা হচ্ছে, কোনও কয়েদীই পালাতে পারেনি। তবে কয়েকজনকে নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

অ্যালাকুস কারাগার ৬২০ জন কয়েদী রাখার ব্যবস্থা থাকলেও বর্তমানে সেখানে ১ হাজারেরও বেশি কয়েদী ছিলো, যা ব্রাজিলের কারাগারগুলোর একটি প্রধান সমস্যা। এ নিয়ে এ বছরই তৃতীয়বারের মতো ব্রাজিলের কারাগারে দাঙ্গার ঘটনা ঘটলো। এর আগে, অ্যামাজোনাস এবং রোরামিয়া প্রদেশের কারাগারে দাঙ্গায় ১০০ জনেরও বেশি কয়েদী নিহত হয়েছিলো। সূত্র: বিবিসি।

/এমও/

সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম