কারাগারে চাপ কমাতে বন্দি মুক্তি দিচ্ছে ইকুয়েডর

বিদেশ ডেস্ক
২৩ নভেম্বর ২০২১, ২৩:৩৪আপডেট : ২৩ নভেম্বর ২০২১, ২৩:৩৪

কারাগারের ওপর চাপ কমাতে ছোটখাটো অপরাধে আটক বন্দিদের মুক্তি দেওয়ার উদ্যোগ নিয়েছে ইকুয়েডর। প্রেসিডেন্ট গিলেরমো লাসোর দফতর থেকে জানানো হয়েছে, সাধারণ ট্রাফিক অপরাধে বন্দি এবং অসুস্থ বন্দিদের সাধারণ ক্ষমা ঘোষণা করা হয়েছে।

গত কয়েক মাসে ইকুয়েডরের কারাগারগুলোতে বেশ কয়েকটি সহিংসতার ঘটনা ঘটেছে। মাদক পাচারকারী চক্রগুলোর মধ্যে এসব সহিংসতায় বহু বন্দি নিহত হয়েছে।

সহিংসতা ছাড়াও ইকুয়েডরের কারাগারগুলোতে ধারণক্ষমতার ৩০ শতাংশের বন্দি রয়েছে। ইকুয়েডরের সব কারাগারে মোট কয়েদি ধারণ ক্ষমতা ৩৯ লাখ।

সোমবার রাতে ঘোষণা করা সাধারণ ক্ষমার আওতায় কতো বন্দি আসছে সেই বিষয়ে কিছু জানানো হয়নি। বিবৃতিতে বলা হয়,  গুরুতর নয়- এমন অপরাধে সাজাপ্রাপ্ত কয়েদিদেরই ক্ষমা করেছেন প্রেসিডেন্ট। পাশাপাশি, যারা তাদের অপরাধের কারণে ক্ষতিগ্রস্ত হয়েছেন, তাদেরকে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের প্রতিশ্রুতিপত্রেও স্বাক্ষর করতে হচ্ছে মুক্তিপ্রাপ্ত কয়েদিদের।

এছাড়া ইকুয়েডরে বন্দি থাকা ১৭০ জন কলম্বিয়ার নাগরিককে ফেরত পাঠানোর উদ্যোগ নেওয়া হয়েছে। দুই দেশের সরকারের মধ্যে স্বাক্ষরিত চুক্তির আওতায় এই উদ্যোগ নেওয়া হয়েছে।

/জেজে/
সম্পর্কিত
দুনিয়ার আজব ৭টি সাপের মেলা
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
ভেনেজুয়েলার ডেলসি রদ্রিগেজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান