ভেনেজুয়েলা সফরে যাচ্ছেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:২৩আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৫:৩০

ভেনেজুয়েলা সফরের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এছাড়াও দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ-এর সঙ্গে যুক্তরাষ্ট্রের বর্তমান সম্পর্ক অত্যন্ত ভালো বলেও মন্তব্য করেছেন ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। 

শুক্রবার হোয়াইট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেছেন, আমি ভেনেজুয়েলায় সফর করতে যাচ্ছি। তবে সফরের সময়সূচি বা বিস্তারিত পরিকল্পনা সম্পর্কে কিছু জানাননি। 

তিনি আরও বলেছেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্টের সঙ্গে আমাদের সম্পর্ক দশের মধ্যে দশ, এবং দুই দেশ তেলসহ বিভিন্ন ইস্যুতে ঘনিষ্ঠভাবে কাজ করছে।

ডেলসি রদ্রিগেজের নেতৃত্বাধীন সরকারকে যুক্তরাষ্ট্র স্বীকৃতি দেবে কি না, এমন এক প্রশ্নের উত্তরে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, ‘হ্যাঁ অবশ্যই, আমরা ইতোমধ্যে তা করেছি। আমরা নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং এই মুহূর্তে তারা খুব ভালোভাবে নিজেদের দায়িত্ব পালন করছে।’

এর আগে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তারা স্পষ্ট করে বলেছিলেন, তারা রদ্রিগেজের অন্তর্বর্তী সরকারকে আনুষ্ঠানিকভাবে বৈধ সরকার হিসেবে স্বীকৃতি দেয়নি।

গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের অভিযানের পর ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করা হয়। এরপর রদ্রিগেজ অন্তর্বর্তী নেতৃত্বে আসেন। তবে সম্প্রতি এনবিসি নিউজ-কে দেওয়া এক সাক্ষাৎকারে রদ্রিগেজ মাদুরোকেই ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট বলে উল্লেখ করেন।

এদিকে যুক্তরাষ্ট্রের জ্বালানি সচিব ক্রিস রাইট ভেনেজুয়েলা সফরকালে বলেছেন, রদ্রিগেজ বর্তমানে অস্থায়ী প্রেসিডেন্ট হিসেবে যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করছেন। সিএনএন-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, ভবিষ্যতে রদ্রিগেজের রাজনৈতিক ভূমিকা কী হবে, সে সিদ্ধান্ত ভেনেজুয়েলার জনগণের ওপরই নির্ভর করবে।  

/এসএসএস/
সম্পর্কিত
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম