কাবুলে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলা: নিহত ১৪

বাংলা ট্রিবিউন ডেস্ক
১২ অক্টোবর ২০১৬, ০৭:১৮আপডেট : ১২ অক্টোবর ২০১৬, ০৮:১৯

কাবুলে তাজিয়া মিছিলের প্রস্তুতির সময় হামলা: নিহত ১৪ আফগানিস্তানের রাজধানী কাবুলে তাজিয়া মিছিলে প্রস্তুতির সময় সন্ত্রাসী হামলায় এক পুলিশ সদস্যসহ ১৪ জন নিহত হয়েছেন। এ সময় আরও অন্তত ৩০ জন আহত হয়েছেন। মঙ্গলবার স্থানীয় সময় রাত ৮টার দিকে কাবুল ইউনিভার্সিটির পাশে এ ঘটনা ঘটে। এ সময় ঘটনাস্থলে অন্তত ১০০ জন শিয়া সম্প্রদায়ের লোকজন ছিলেন। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আল-জাজিরায় এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে। 

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেদিক সিদ্দিকি জানান, হামলার সময় অন্তত দুই অস্ত্রধারী নিহত হয়েছে।

এদিকে, একজন প্রত্যক্ষদর্শী জানান, এক হামলাকারী পুলিশের পোশাক পরে ঘটনাস্থলে আসে। এ সময় প্রথমে পিস্তল দিয়ে সে পুলিশের ওপর গুলি চালায়। এরপর পুলিশের কাছ থেকে একে-৪৭ রাইফেল ছিনিয়ে নিয়ে পুলিশের উপর গুলি চালায় সে।   

ঘটনাস্থলে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে। আবারও হামলা হতে পারে এ আশঙ্কায় শিয়া সম্প্রদায়ের লোকজনকে পাবলিক প্লেসে মিছিল না করা পরামর্শ দিয়েছে নিরাপত্তারক্ষী বাহিনী। 

/এমডিপি/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক