হোটেলকর্মীকে যৌন নিপীড়ন: সৌদি কূটনীতিকের বেত্রাঘাত ও কারাদণ্ডের সাজা

বিদেশ ডেস্ক
০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৩৯আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০১৭, ১৮:৪৭

বেত্রাঘাতের প্রতীকী ছবি সৌদি আরবের এক কূটনীতিককে চারটি বেত্রাঘাত ও ২৬ মাসের কারাদণ্ডের সাজা দিয়েছে সিঙ্গাপুরের একটি আদালত। এই কূটনীতিকের বিরুদ্ধে একটি হোটেলের শিক্ষানবীশ নারী কর্মীকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয়েছে।

শুক্রবার সিঙ্গাপুরের স্ট্রেইট টাইমস পত্রিকা জানিয়েছে, গত বছর ছুটি কাটাতে এসে হোটেল কর্মীকে যৌন নিপীড়ন করেন এ কূটনীতিক। সাজাপ্রাপ্ত কূটনীতিকের নাম বেনদার ইয়াহিয়া এ. আলজাহরানি (৩৯)। তিনি চীনের বেইজিংয়ে সৌদি দূতাবাসে কর্মরত।
পত্রিকাটির খবরে বলা হয়েছে, আদালতের এ সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করবেন এ কূটনীতিক।

যৌন নিপীড়নে অভিযুক্তদের বিরুদ্ধে বেত্রাঘাতের শাস্তি সিঙ্গাপুরে বৈধ। দেশটির আদালত মাদক গ্রহণ, যৌন নিপীড়ন, ভাংচুর ও দাঙ্গা অথবা বিদেশিরা দেশটিতে ৯০ দিনের বেশি অবস্থান করলে বেত্রাঘাতের সাজা দিতে পারে। সৌদি আরবেও বেত্রাঘাত প্রচলিত। সূত্র: দ্য স্টার।

/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম