গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মার্কিন দ্বৈত নাগরিকের ১০ বছর কারাদণ্ড

বিদেশ ডেস্ক
১৬ জুলাই ২০১৭, ১৮:২৫আপডেট : ১৬ জুলাই ২০১৭, ১৮:২৫

গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে মার্কিন দ্বৈত নাগরিকের ১০ বছর কারাদণ্ড গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানের একটি আদালত একটি মার্কিন দ্বৈত নাগরিককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছে। ইরানের আইনমন্ত্রণালয়ের মুখপাত্র রবিবার এই তথ্য জানিয়েছেন।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে, মুখপাত্র অভিযুক্ত ব্যক্তির পরিচয় প্রকাশ করেননি। কিন্তু তিনি জানিয়েছেন, অভিযুক্ত ব্যক্তি যুক্তরাষ্ট্রের ও একটি অজ্ঞাত দেশের নাগরিক।

ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে মুখপাত্র গোলামহুসেইন মোহসেনি এজেই বলেন, সাজাপ্রাপ্ত ব্যক্তি আমেরিকার নির্দেশে তথ্য সংগ্রহ করছিলেন। তাকে দশ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এই রায়ের বিরুদ্ধে আপিল করা যাবে।

রয়টার্সের পক্ষ থেকে নিশ্চিত করা সম্ভব হয়নি সাজাপ্রাপ্ত ব্যক্তি নিজার জাক্কা কিনা। যুক্তরাষ্ট্রে স্থায়ীভাবে বসবাসের অনুমতি পাওয়া লেবাননের নাগরিক নিজার। সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রভিত্তিক এক আইনজীবী জানিয়েছিলেন, তিনি নিজারের সঙ্গে কথা বলেছেন। ইরানের বিরুদ্ধে নাশকতামূলক কর্মকাণ্ডের জড়িত থাকার অভিযোগে আদালত তাকে দশ বছরের কারাদণ্ড ও ৪২ লাখ মার্কিন ডলার জরিমানা করেছেন।

ইরানসহ বাহরাইন, অস্ট্রিয়া, ব্রিটেন, কানাডা ও ফ্রান্সের অনেক দ্বৈত নাগরিককে গত কয়েক বছরে গ্রেফতার করেছে তেহরান। সরকারবিরোধী গুপ্তচরবৃত্তির অভিযোগে তাদের কারাগারে রাখা হয়েছে। সূত্র: রয়টার্স।

/এএ/

সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম