ইসরায়েলি তিনটি ড্রোনে লেবাননের গুলি

বিদেশ ডেস্ক
২৯ আগস্ট ২০১৯, ০৫:১৪আপডেট : ২৯ আগস্ট ২০১৯, ১২:০০

লেবাননের আকাশসীমায় প্রবেশ করা তিনটি ইসরায়েলি ড্রোনকে গুলি করেছে দেশটির সেনাবাহিনী। বুধবার লেবাননের দক্ষিণে ইসরায়েল সীমান্তে এই ঘটনা ঘটে। তবে ড্রোনগুলো ইসরায়েলি আকাশসীমায় ফেরত গেছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি তিনটি ড্রোনে লেবাননের গুলি

ইসরায়েলের আকাশযান প্রায়ই লেবাননের আকাশসীমায় প্রবেশ করে। তবে লেবাননের সেনাবাহিনীর পক্ষ থেকে গুলি করার ঘটনা বিরল। ইসরায়েলের বিরুদ্ধে জাতিসংঘে বারবার অভিযোগ করে আসছে।

ইসরায়েলের সেনাবাহিনী জানিয়েছে, লেবাননের ভূখণ্ড থেকে ইসরায়েলি সেনাবাহিনীর ড্রোন পরিচালনার স্থানে গুলির শব্দ শোনা গেছে। এক বিবৃতিতে বলা হয়েছে, ড্রোনগুলো তাদের অভিযান সমাপ্ত করেছে এবং কোনও ক্ষতি হয়নি।

লেবাননের এক নিরাপত্তা সূত্র জানায়, এম-১৬ অ্যাসল্ট রাইফেল দিয়ে ড্রোনগুলোকে গুলি করে সেনারা। লেবাননের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই।

এর আগে রবিবার ভোরে বৈরুতে ইসরায়েলের দুটি ড্রোন ভূপাতিত করার দাবি করে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ ড্রোন হামলাকে যুদ্ধের ঘোষণা বলে আখ্যা দিয়েছেন লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন। সোমবার দেশটিতে জাতিসংঘের বিশেষ দূত জান কুবিসের সঙ্গে বৈঠকে তিনি বলেন, যা ঘটেছে তা যুদ্ধ ঘোষণা এবং আমাদের সার্বভৌমত্ব, স্বাধীনতা ও আঞ্চলিক অখণ্ডতা রক্ষার অধিকারের শরণ নেওয়াকে অনুমোদন করেছে। একই দিন দেশটির প্রধানমন্ত্রী সাদ হারিরি বলেছেন, তার সরকার ইসরায়েলের সঙ্গে উত্তেজনা এড়াতে চায়।

/এএ/এমএমজে/
সম্পর্কিত
ইরানি সাইবার কমান্ডার আমির ইয়ারইয়াব সম্পর্কে যা জানা গেলো
হরমুজ বন্ধে মধ্যপ্রাচ্যের তেল রফতানি কমেছে ৩৯ শতাংশ
ইয়েমেনে হুথি ও সরকারি বাহিনীর সংঘর্ষে নিহত ৬০
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’