নেতানিয়াহুর দখল পরিকল্পনা: ওআইসির জরুরি বৈঠকের আহ্বান সৌদি আরবের

বিদেশ ডেস্ক
১২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:২৫ আপডেট : ১২ সেপ্টেম্বর ২০১৯, ০৭:৩০

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখলের পরিকল্পনা ঘোষণা করার পর ইসলামি দেশগুলোর সংগঠন ওআইসির জরুরি বৈঠক আহ্বান করেছে সৌদি আরব। মধ্যপ্রাচ্যবিষয়ক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটর এখবর জানিয়েছে।

নেতানিয়াহুর দখল পরিকল্পনা: ওআইসির জরুরি বৈঠকের আহ্বান সৌদি আরবের

মঙ্গলবার ফিলিস্তিনের পশ্চিম তীরের জর্ডান উপত্যকা দখলের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক টেলিভিশন ভাষণে নেতানিয়াহু বলেন, ইসরায়েলের আসন্ন সাধারণ নির্বাচনে জয়ী হলে তার সরকার এ পদক্ষেপ বাস্তবায়ন করবে। এছাড়া পশ্চিম তীরের সব এলাকায় ইহুদি বসতি স্থাপন নিশ্চিত করা হবে। তবে এর আগে এ বিষয়ে ইসরায়েলের নির্ভরযোগ্য মিত্র মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পরামর্শ নেওয়া হবে।

আগামী ১৭ সেপ্টেম্বর ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর ঠিক সাত দিন আগে মার্কিন সমর্থন নিয়ে জর্ডান উপত্যকা দখলের অঙ্গীকার করেন নেতানিয়াহু।  জর্ডান উপত্যকা ইসরায়েলি সেনাবাহিনী নিয়ন্ত্রিত এমন একটি এলাকা, যেখানে ৬৫ হাজার ফিলিস্তিনি এবং ১১ হাজার অবৈধ ইহুদি বসতি স্থাপনকারীর বসবাস। ফিলিস্তিনের পশ্চিম তীরের ৩০ ভাগ এলাকা নিয়ে উত্তর মৃত সাগর (ডেড সি) ও জর্ডান উপত্যকা গঠিত।

নেতানিয়াহু বলেন, ‘আজ আমার উদ্দেশ্য ঘোষণা করছি, নতুন সরকার গঠনের পর ইসরায়েলের সার্বভৌমত্ব জর্ডান উপত্যকা ও উত্তর মৃত সাগর পর্যন্ত প্রয়োগ করব। নির্বাচনে ইসরায়েলের জনগণ তথা আপনাদের রায় পেলে তাৎক্ষণিকভাবে ওই পদক্ষেপের বাস্তবায়ন করব।’

নেতানিয়াহুর জর্ডান উপত্যকা দখলের পরিকল্পনা ঘোষণার পর এর তীব্র নিন্দা জানিয়েছে আরব বিশ্ব। ওই ঘোষণার নিন্দা জানিয়েছে আরব লীগ। এক যৌথ বিবৃতিতে তুরস্ক, জর্ডান এবং সৌদি আরবও এর কঠোর সমালোচনা করেছে।

সৌদি আরব নেতানিয়াহুর পরিকল্পনাকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে বিপজ্জনক পদক্ষেপ উল্লেখ করে সমালোচনা করেছে। একই সঙ্গে এই বিষয়ে ওর্গানাইজেশন অব ইসলামিক কোঅপারেশন (ওআইসি)-এর জরুরি বৈঠক আয়োজনের জন্য আহ্বান জানিয়েছে।

 

 

/এএ/
সম্পর্কিত
মধ্যস্থতাকারীদের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইরানের পৃথক বৈঠকের সম্ভাবনা, সমাধান কি আসবে?
আমিরাতে গোপন সফরে হামাসের হামলা নিয়ে যে অনুরোধ করলেন নেতানিয়াহু
এক ইঞ্জিন বন্ধের পরও প্রথমবার কক্ষপথে স্পেসএক্সের স্টারশিপ
সর্বশেষ খবর
কেমন হবে প্রেডিক্টিভ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ?
কেমন হবে প্রেডিক্টিভ ডিজিটাল মার্কেটিংয়ের ভবিষ্যৎ?
নীল জলের মায়ায় সিলেটের লালাখাল
নীল জলের মায়ায় সিলেটের লালাখাল
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
ঢাকার বাতাসের মানে আজ ফের অবনতি, বৈশ্বিক তালিকায় সপ্তম স্থানে
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সকালের নাশতায় ঝটপট বানান মুখরোচক ওটস-সুজির চিলা
সর্বাধিক পঠিত
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
প্রথম হলেন শ্রাবন্তী, বললেন মায়ের জন্যই এতদূর আসতে পেরেছি
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
ফ্যামিলি কার্ড নিয়ে নতুন সিদ্ধান্ত
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
প্রাথমিকে নিয়োগবঞ্চিত ৮১৭ জনের বিষয়ে সিদ্ধান্ত জানালেন শিক্ষামন্ত্রী 
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
আকাশসীমার অনুমতি দেয়নি পাকিস্তান, থমকে আছে রূপপুরের ইউরেনিয়াম পরিবহন
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম
এনসিপিতে নতুন পরিচয়ে সারজিস আলম