ট্রাম্পকে সোলাইমানির মেয়ে: বাবার শাহাদাতেই সব শেষ হয়ে যায়নি

বিদেশ ডেস্ক
০৬ জানুয়ারি ২০২০, ১৪:২৭আপডেট : ০৬ জানুয়ারি ২০২০, ১৪:২৯

ইরানের বিশেষ বাহিনী রেভ্যুলিউশনারি গার্ডস কর্পসের (আইআরজিসি) অভিজাত শাখা কুদস ফোর্সের নিহত প্রধান জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে বাবার হত্যাকাণ্ড নিয়ে রবিবার তীব্র মার্কিন বিরোধী প্রতিক্রিয়া জানিয়েছেন। মার্কিন বিমান হামলায় নিহত ইরানি জেনারেলের মেয়ে জেইনাব সোলাইমানি বলেছেন, ট্রাম্প, তুমি ভেবো না বাবার শাহাদাতেই সব শেষ হয়ে গেছে। রবিবার তিনি এই মন্তব্য করেছেন। ইরানি সরকারি সংবাদমাধ্যম পার্স টুডে এখবর জানিয়েছে।

ট্রাম্পকে সোলাইমানির মেয়ে: বাবার শাহাদাতেই সব শেষ হয়ে যায়নি

তেহরানে বাবার জানাজায় অংশ নিয়ে জেইনাব বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল জেনে রাখো বাবার শাহাদাতের ফলে গোটা বিশ্বের প্রতিরোধ ফ্রন্টের মধ্যে মানবিকতা আরও বেশি জাগ্রত হবে। এখন থেকে পশ্চিম এশিয়ায় মোতায়েন মার্কিন সেনাদের স্ত্রী-সন্তানদেরকে তাদের স্বামী অথবা বাবার মৃত্যুর আশঙ্কায় প্রহর গুনতে হবে।  

সোলাইমানির মেয়ে আরও বলেন, গোটা বিশ্ব দেখছে ইরাক ও ইরানের মানুষ কীভাবে তাদের বীরের প্রতি শ্রদ্ধা জানাচ্ছে। ইরানি ও ইরাকি জাতির মধ্যে বিভেদ সৃষ্টি করতে চেয়েছিলেন ট্রাম্প। কিন্তু এই শাহাদাতের ঘটনা দুই জাতির মধ্যে বন্ধনকে আরও শক্তিশালী করেছে, তারা চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হয়েছে।

জেইনাব আরও বলেন, বাবার মৃত্যু আমেরিকা ও ইসরায়েলের জন্য অন্ধকার দিন নিয়ে এসেছে।

এর আগে এক টিভি সাক্ষাৎকারে জেইনাব বলেছেন, লেবাননের হিজবুল্লাহ মহাসচিব সাইয়্যেদ হাসান নাসরুল্লাহও সোলাইমানি হত্যার প্রতিশোধ নেবেন বলে তিনি নিশ্চিত।

উল্লেখ্য, ৩ জানুয়ারি ভোরে ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন রকেট হামলায় নিহত হন কাসেম সোলাইমানি। তার মরদেহ শনিবার বিকালে ইরাক থেকে তেহরানে পৌঁছায়।মঙ্গলবার নিজ প্রদেশ কেরমানে তাকে দাফন করা হবে।

/এএ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম