সৌদি আরবে চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

বিদেশ ডেস্ক
১০ আগস্ট ২০২০, ১৬:৪৮আপডেট : ১১ আগস্ট ২০২০, ০০:৫১

সৌদি আরবের স্বাস্থ্য মন্ত্রণালয় একটি চীনা কোম্পানির সম্ভাব্য করোনাভাইরাসের ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরুর ঘোষণা দিয়েছে। সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএ’র বরাত দিয়ে এ খবর জানিয়েছে মিডলইস্ট মনিটর।

সৌদি আরবে চীনা ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল শুরু

এসপিএ জানিয়েছে, চীনা ভ্যাকসিনটির তৃতীয় পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল সৌদি আরবসহ বেশ কয়েকটি দেশে পরিচালিত হচ্ছে। বিপুল সংখ্যক স্বেচ্ছাসেবীর দেহে তা প্রয়োগ করা হবে।

মার্চে ভ্যাকসিনটির প্রথম পর্যায়ের ক্লিনিক্যাল ট্রায়াল অনুষ্ঠিত হয়। এতে ১০৮ জন স্বেচ্ছাসেবী অংশ নেয়। পরে ১১-১৬ এপ্রিল ভ্যাকসিনটি আরও ৬০৩ জন স্বেচ্ছাসেবীর দেহে প্রয়োগ করা হয়।

দ্য ল্যানসেটে প্রকাশিত এক গবেষণা প্রতিবেদনে বলা হয়েছে, উভয় পর্যায়ের পরীক্ষায় ফলাফল ইতিবাচক এসেছে। সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া ছিল।

সৌদি আরবে তৃতীয় পর্যায়ের পরীক্ষায় ৫ হাজার সুস্বাস্থ্যের অধিকারী স্বেচ্ছাসেবী অংশগ্রহণ করবে। তাদের সবার বয়স ১৮ বছরের বেশি।

সৌদি আরবে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩ হাজার ১৬৭ জনে। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২ লাখ ৮৮ হাজার ৬৯০ জন।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান