সিরিয়ায় রুশ ও মার্কিন সামরিক যানের সংঘর্ষ

বিদেশ ডেস্ক
২৭ আগস্ট ২০২০, ১৭:২৫আপডেট : ২৮ আগস্ট ২০২০, ০১:২৪

সিরিয়ায় যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সামরিক যান সংঘর্ষের মুখে পড়েছে। উত্তর-পূর্ব সিরিয়ায় এই সংঘর্ষে বেশ কয়েকজন মার্কিন সেনা আহত হয়েছে। এই ঘটনায় একে অপরকে দায়ী করছে দুটি দেশ। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি’র এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

সিরিয়ায় রুশ ও মার্কিন সামরিক যানের সংঘর্ষ

সামরিক যানের সংঘর্ষের একটি ভিডিও প্রকাশ করেছে রাশিয়ার একটি জাতীয়তাবাদী ওয়েবসাইট। পরে তা ব্যাপক হারে টুইটারে ছড়িয়ে পড়ে। এতে দেখা গেছে, একটি মরুভূমিতে একটি মার্কিন আর্মড কারকে চাপা দিচ্ছে রুশ সামরিক যান। আকাশে তখন একটি রুশ হেলিকপ্টার উড়ছিল।

রাশিয়া দাবি করেছে, টহলে বাধা দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এই সংঘর্ষের কথা জানা গেছে।

রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ওই এলাকায় রাশিয়ার টহলের বিষয়ে মার্কিন সেনাবাহিনীকে সতর্ক করা হয়েছিল। এক বিবৃতিতে বলা হয়েছে, এরপরও চুক্তি লঙ্ঘন করে মার্কিন সেনারা রাশিয়ার টহল আটকে দেওয়ার চেষ্টা করেছে।

এতে আরও বলা হয়, এই পরিস্থিতিতে রাশিয়ার সামরিক পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেয় এবং তাদের দায়িত্ব পালন করে।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদ (এনএসসি) জানিয়েছে, রাশিয়ার একটি যান যুক্তরাষ্ট্রের মাইনবিরোধী সামরিক যানে ধাক্কা খায়। এতে কয়েকজন আহত হয়েছে। 

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান