গর্ত গিলে খাচ্ছে তুরস্কের জমি!

বিদেশ ডেস্ক
২৯ এপ্রিল ২০২১, ০৮:৩৫আপডেট : ২৯ এপ্রিল ২০২১, ০৮:৩৫

ওপর থেকে দেখলে মনে হবে তুরস্কের কনিয়া রাজ্যে বিস্তৃর্ণ কৃষি জমি খেয়ে ফেলছে শত শত গর্ত। মাঠের এ গর্তগুলো আপাতদৃষ্টে প্রাকৃতিক মনে হলেও এর জন্য দায়ী কিন্তু কৃষকরাই।

কৃষকরা সেচের জন্য ভূঅভ্যন্তরের পানি দেদার ওঠাতে থাকে। সেটা আবার ফসলের জমির পাশে বড় গর্ত করে জমিয়েও রাখে। আর এ কারণেই হুটহাট জমির মধ্যে দেখা দিচ্ছে ভূমিধস। গভীর কুয়োর মত গর্তগুলো এখন রীতিমত মৃত্যুফাঁদ। গর্ত গিলে খাচ্ছে তুরস্কের জমি!

কনিয়া রাজ্যকে বলা হয় পাউরুটির রাজ্য। কারণ এখানে গমের চাষ খুব বেশি হয়। যতদূর চোখ যায় শুধু গম ক্ষেতই চোখে পড়ে। তবে দিন দিন খরার প্রকোপ বাড়ায় কৃষকরা পানি ব্যবস্থাপনার জন্য ভূমির ভেতরকার পানি তুলে চলেছে। এতেই হুমকির মুখে পড়ছে জমির তলার ভিত। গত ১০-১৫ বছরে অবস্থার অবনতি ঘটেছে বেশি। গর্ত গিলে খাচ্ছে তুরস্কের জমি!

১০ মিটার চওড়া ও ১৫০ মিটার গভীর গর্তগুলো নিচের দিকে বেশি চওড়া হওয়ায় সহজে এগুলো ভরাট করাও সম্ভব নয়। ওপরে মাটি দিলেও নিচের দিকে ধসে যেতে থাকে। গতবছর যেখানে সাড়ে ৩শ' সিংকহোলছিল এবছর সেখানে সাড়ে ৬’শর বেশি গর্ত তৈরি হয়েছে। মাঠের যেখানে গর্ত রয়েছে সেখানে বড় ডালপালা বা গুড়ি দিয়ে আপাতত ব্যারিকেড দেওয়া হয়েছে যাতে রাতের আঁধারে কোনও চাষী বা গবাদিশু বেমক্কা প্রাণ না হারায়।

/এসএলএস/এফএ/
সম্পর্কিত
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সাগরের তলদেশে আস্ত উড়োজাহাজ, ককপিটে ভেসে বেড়াচ্ছেন ডুবুরিরা
ডলারের বিপরীতে শক্তিশালী জাপানি ইয়েন
সর্বশেষ খবর
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
দেশব্যাপী সারের তীব্র সংকট, জামায়াতের উদ্বেগ
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
বাল্যবিয়ে রোধে শুরু হলো ‘চাইল্ড, নট ব্রাইড’ ক্যাম্পেইন
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
ঢামেক হাসপাতালে কারাবন্দির মৃত্যু
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
রাশিয়া ও উত্তর কোরিয়ার মধ্যে প্রথম সড়ক সেতু উদ্বোধন
সর্বাধিক পঠিত
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
শিশু কোলে ছবি দিয়ে পরীমণি বললেন ‘তিন নম্বর জন ডান’
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
বাবা এমপি-গায়ক-অভিনেতা, এবার মেয়ে আসছেন বিগ বসে
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
হেলিকপ্টার থেকে নামা ব্যক্তিকে ফুল দিয়ে শুভেচ্ছা ওসির, পরে যা বললেন
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
‘বিগ বসের’ নতুন সিজনে কত পারিশ্রমিক নিচ্ছেন সালমান খান, প্রতিযোগী কারা
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস
আজীবন ভোগস্বত্ব রেখে সম্পত্তি হস্তান্তরের বিল পাস