গাজায় রেড ক্রিসেন্টের কার্যালয়ে ইসরায়েলের বিমান হামলা

বিদেশ ডেস্ক
১৮ মে ২০২১, ১৪:০৯আপডেট : ১৮ মে ২০২১, ১৪:০৯
image

ইসরায়েলি বিমান হামলায় গাজায় অবস্থিতি কাতারি রেড ক্রিসেন্ট সোসাইটির (কিউআরসিএস) কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে দুই ফিলিস্তিনি নিহত এবং আরও দশজন আহত হয়েছে। সোমবার সংস্থাটির এক টুইট বার্তায় জানানো হয়েছে, দখলদার ইসরায়েলি বাহিনী এই হামলা চালিয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

কিউআরসিএস এর সেক্রেটারি জেনারেল আলী বিন হাসান আল হামদানি ওই হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এটা পরিষ্কারভাবে জেনেভা কনভেনশনের লঙ্ঘন। ইসরায়েল এই কনভেনশনের অন্যতম স্বাক্ষরকারী। রেড ক্রিসেন্ট ভবনে ইসরায়েলি দখলদারদের হামলার নিন্দা জানিয়েছে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ও। তাদের পক্ষ থেকে বলা হয়েছে, ‘মানবিক এবং সংবাদ প্রতিষ্ঠানকে লক্ষ্যবস্তু বানানো পরিষ্কারভাবে আন্তর্জাতিক আইন, মানবিকতা এবং মূল্যবোধের লঙ্ঘন।’

ইসরায়েলি আগ্রাসনের মধ্যেও গাজায় ফিলিস্তিনিদের মানবিক সহায়তা অব্যাহত রেখেছে কিউআরসিএস। সাম্প্রতিক হামলায় আক্রান্ত ফিলিস্তিনি পরিবারগুলোর জন্য সংস্থাটি গত রবিবার দশ লাখ ডলার তহবিল বরাদ্দের ঘোষণা দেয়। এই তহবিল মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং মেডিক্যাল সরঞ্জাম সরবরাহে ব্যয় করা হবে।

উল্লেখ্য, গত সপ্তাহে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে এখন পর্যন্ত ২১২ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। এরমধ্যে ৬১ জন শিশুও রয়েছে। এছাড়া আহত হয়েছে এক হাজার তিনশ’র বেশি সাংবাদিক। গত শনিবার বিমান হামলা চালিয়ে গাজায় আন্তর্জাতিক সংবাদমাধ্যমের কার্যালয় হিসেবে ব্যবহার হওয়া একটি ভবন গুড়িয়ে দেয় ইসরায়েলি বাহিনী।

/জেজে/
সম্পর্কিত
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান