আগুন লেগে ডুবে গেছে ইরানের নৌবাহিনীর জাহাজ

বিদেশ ডেস্ক
০২ জুন ২০২১, ২১:২৪আপডেট : ০২ জুন ২০২১, ২২:১৬
image

ওমান উপসাগরে হরমুজ প্রণালীর কাছে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর ডুবে গেছে ইরানের নৌবাহিনীর একটি বিশালাকৃতির জাহাজ। দমকলবাহিনীর ২০ ঘণ্টার আপ্রাণ চেষ্টা পরও 'খার্গ’ নামের জাহাজটিকে রক্ষা করা সম্ভব হয়নি। তবে জাহাজে থাকা প্রায় ৪'শ নাবিক ও প্রশিক্ষণার্থীকে নিরাপদে বের করে আনা হয়েছে বলে জানিয়েছে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

ইরানের নৌবাহিনীর প্রশিক্ষণের কাজে ব্যবহার হতো জাহাজটি। বুধবার ভোরে হঠাৎ করে এতে আগুন লাগলে ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে এটি রাজধানী তেহরান থেকে ৭'শ ৯০ মাইল দূরে দক্ষিণাঞ্চলীয় জাস্ক বন্দরের কাছাকাছি ডুবে যায়।

ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমকে দেশটির এক সেনা সদস্য জানিয়েছেন জাহাজটি দীর্ঘক্ষণ আগুনে পুড়তে থাকায় ২০ জন সেনা সদস্য দগ্ধ হয়েছেন। তাদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তারা আশঙ্কামুক্ত।

বিশাল এই জাহাজটিতে আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ধারণা করা হচ্ছে, ইঞ্জিন রুম থেকেই আগুনের সূত্রপাত হতে পারে।

ব্রিটেনের তৈরি জাহাজটি ১৯৭৯ সালে ইরানের ইসলামিক বিপ্লবের আগেই তৈরি হয়। পরবর্তীকালে দীর্ঘ আলাপ-আলোচনার পর ১৯৮৪ সালে ইরানের নৌবাহিনীতে অন্তর্ভূক্ত করা হয় জাহাজটি।

উল্লেখ্য, গত বছরে প্রশিক্ষণের সময় নিজেদের ভুলবশত ছোড়া ক্ষেপণাস্ত্রের আঘাতে ইরানের ১৯ নাবিক প্রাণ হারান। ওই ঘটনায় আহত হয়েছিলেন ১৫ জনের বেশি।

/এলকে/জেজে/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম