পারমাণবিক স্থাপনায় হামলা ঠেকানোর দাবি ইরানের

বিদেশ ডেস্ক
২৩ জুন ২০২১, ১৬:৫৪আপডেট : ২৩ জুন ২০২১, ১৭:২৮
image

ইরানের অ্যাটমিক এনার্জি অর্গানাইজেশনের ভবনে একটি হামলার চেষ্টা প্রতিহত করা হয়েছে। দেশটির সংবাদমাধ্যম জানিয়েছে, বুধবার এই চেষ্টা চালানো হয়। নিরাপত্তা সংস্থার ঘনিষ্ঠ বলে পরিচিত সংবাদমাধ্যমটি জানিয়েছে, বেসামরিক পারমাণবিক কর্মসূচিতে হামলার চেষ্টা করা হয়। ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ডের (আইআরজিসি) সংশ্লিষ্ট সোস্যাল মিডিয়া চ্যানেলগুলোর দাবি, একটি ড্রোন সেখানে হামলার চেষ্টা চালায়।

ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিলের ঘনিষ্ঠ ওয়েবসাইট নাউরনিউজ জানিয়েছে, কোনও ধরনের ক্ষয়ক্ষতি হওয়ার আগেই হামলাটি ঠেকানো গেছে। সংবাদমাধ্যমটি জানিয়েছে, হামলাকারীদের শনাক্ত এবং এই ঘটনা সংশ্লিষ্ট বিষয়গুলো খতিয়ে দেখতে তদন্ত শুরু হয়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে ইরানের কর্মকর্তারা নাউরনিউজ দেখার পরামর্শ দিয়েছেন। ওই কর্মকর্তারা জানান, সংবাদমাধ্যমের সঙ্গে এসব বিষয়ে আলোচনার অনুমোদন নেই তাদের।

ইরানের ইংরেজি ভাষার প্রেস টিভি জানিয়েছে, বুধবার ভোরে নাশকতামূলক হামলার চেষ্টা হয়। তবে ইরানের পারমাণবিক স্থাপনা এবং বিজ্ঞানীদের ওপর আগেও এই ধরনের হামলা হওয়ার পরিপ্রেক্ষিতে নেওয়া কঠোর নিরাপত্তার কারণে এতে কেউ হতাহত বা কোনও ক্ষয়ক্ষতি হয়নি।

পারমাণবিক কর্মসূচি সংশ্লিষ্ট বেশ কিছু স্থাপনা এবং পরমাণু বিজ্ঞানীদের ওপর হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে আসছে ইরান। তবে ইসরায়েল এসব অভিযোগ স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি।

ইরানের আধা সরকারি আইএসএনএ বার্তা সংস্থা জানিয়েছে, যে ভবনটিতে হামলার চেষ্টা করা হয়েছে সেটি রাজধানী তেহরান থেকে ৪০ কিলোমিটার পশ্চিমে কারাজ শহরের কাছে অবস্থিত।

/জেজে/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ইরান আলোচনার ফলাফল চলতি সপ্তাহান্তেই: ট্রাম্প 
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম