গ্রেফতারের সময় মারা গেলেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের সমালোচক

বিদেশ ডেস্ক
২৪ জুন ২০২১, ১৯:০৩আপডেট : ২৪ জুন ২০২১, ১৯:০৩
image

নিরাপত্তা বাহিনীর গ্রেফতার অভিযানের সময় নিহত হয়েছেন ফিলিস্তিনি কর্তৃপক্ষের (পিএ) কঠোর সমালোচক নিজার বান্নাত (৪৪)। বৃহস্পতিবার পিএ’র নিরাপত্তা বাহিনী গ্রেফতার করতে গেলে অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে ডাক্তররা তাকে মৃত ঘোষণা করেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।

দখলকৃত পশ্চিম তীরের একাংশ শাসন করা ফিলিস্তিনি কর্তৃপক্ষের কঠোর সমালোচনা করে আসছিলেন নিজার বান্নাত। পিএ ক্রমেই কর্তৃত্ববাদী ও মানবাধিকার লঙ্ঘনকারী হয়ে উঠছে বলে অভিযোগ করে আসছিলেন তিনি। এসব অভিযোগে পিএ’কে দেওয়া সহায়তা বন্ধ করতে পশ্চিমা দেশগুলোকে আহ্বান জানান তিনি।

এই বছরের বাতিল হওয়া সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছিলেন নিজার বান্নাত। বৃহস্পতিবার ভোরে তাকে গ্রেফতার করতে যায় ফিলিস্তিনি কর্তৃপক্ষের নিরাপত্তা বাহিনী। পরিবারের সদস্যরা জানিয়েছেন, পিএ’র ২৪ জনেরও বেশি কর্মকর্তা হেবরনে যখন তার বাড়িতে যায় তখন ঘুমিয়ে ছিলেন নিজার। পরে তাকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করা হয় বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

মে মাসের শুরুতে পশ্চিম তীরের হেবরন শহরের বাড়িতে নিজার জান্নাতের বাড়ি লক্ষ্য করে গুলি, স্টান গ্রেনেড এবং টিয়ার গ্যাস ছোঁড়া হয়। ওই সময় বাড়িতে তার স্ত্রী ও সন্তানেরা ছিলেন। এই হামলার জন্য নিজার প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের ফাতাহ পার্টিকে দায়ী করেন। কারণ হিসেবে তিনি দাবি করেন, ফাতাহ পার্টি নিয়ন্ত্রিত নিরাপত্তা বাহিনীর কাছেই কেবল টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড রয়েছে।

/জেজে/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম