ইসরায়েলের প্রধানমন্ত্রীকে অভিনন্দন সিসির

বিদেশ ডেস্ক
২৮ জুন ২০২১, ২৩:৪৩আপডেট : ২৮ জুন ২০২১, ২৩:৫৫

ইসরায়েলের নতুন প্রধানমন্ত্রী নাফতালি বেনেতকে অভিনন্দন জানিয়েছেন মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। সোমবার বেনেতকে ফোন করে অভিনন্দন জানান তিনি। এ সময় দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা। যত দ্রুত সম্ভব নিজেদের মধ্যে একটি বৈঠক আয়োজনের ব্যাপারেও একমত হন তারা।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দফতরের এক বিবৃতিতে এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এতে বলা হয়েছে, নাফতালি বেনেতকে অভিনন্দন জানাতেই ফোন করেছেন মিসরের প্রেসিডেন্ট। এ সময় নানা ইস্যুতে বিশদ আলোচনা হয় দুই নেতার।

ফোনালাপে গাজায় ১১ দিনের ইসরায়েলি আগ্রাসনের পর যে যুদ্ধবিরতি হয়েছে সেটি নিয়েও কথা বলেন নাফতালি বেনেত ও জেনারেল সিসি। এ সময় আঞ্চলিক স্থিতিশীলতায় ভূমিকা রাখার জন্য জেনারেল সিসিকে ধন্যবাদ জানান ইসরায়েলি প্রধানমন্ত্রী।

পরে টুইটারে দেওয়া এক পোস্টে নাফতালি বেনেত বলেন, ‘আমরা আমাদের মিত্রদের সঙ্গে সম্পর্ক জোরদার করা অব্যাহত রাখবো।’

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
সাবেক সেনাপ্রধান আজিজের সম্পদ বিবরণী যাচাইয়ে কর্মকর্তা নিয়োগ দুদকের
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
যুদ্ধের জন্য অর্থ সংগ্রহে পর্নোগ্রাফিকে বৈধতার পথে ইউক্রেন
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
ফেসবুকে কবিরাজির বিজ্ঞাপন দিয়ে বাসায় গিয়ে স্বর্ণালংকার লুট: গ্রেফতার ২
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
কৃষকদের সুদবিহীন ঋণ বিতরণের কোনও পরিকল্পনা নেই: সংসদে অর্থমন্ত্রী
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’