আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা আমাদের দখলে: তালেবান

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০২১, ০২:৪৭আপডেট : ১০ জুলাই ২০২১, ০৪:২৭

আফগানিস্তানের ৮৫ শতাংশ এলাকা দখলে নেওয়ার দাবি করেছে সশস্ত্র গোষ্ঠী তালেবান। মার্কিন ও ন্যাটোর সেনা প্রত্যাহারের মধ্যেই এমন কথা জানালো তারা। শুক্রবার মস্কোয় তালেবান প্রতিনিধি দল জানায়, তারা আফগানিস্তানের ৩৯৮টি জেলার মধ্যে ২৫০টি নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়েছে। যদিও এমন দাবিকে মিথ্যা প্রচারণা অ্যাখা দিয়েছে আফগান সরকার।

শুক্রবার রাশিয়ার মস্কোয় কর্মকর্তাদের সঙ্গে তালেবান প্রতিনিধি দল বৈঠকে অংশ নেয়। রুশ সরকার তালেবানকে আলোচনার জন্য মস্কোতে আমন্ত্রণ জানায়। পরে তালেবানের মুখপাত্র জাবিহুল্লাহ ইসলাম মুজাহিদ বার্তা সংস্থা এএফপিকে এক সাক্ষাৎকারে বলেন, ইরানের সীমান্তবর্তী কালা শহর এখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে’।

আফগান সরকার তালেবানের দাবি সরাসরি অস্বীকার না করলেও কৌশলগত শহরটি পুনরুদ্ধারে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানায়। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তারেক আরিয়ান এএফপিকে জানান, ‘কালা শহরে আমাদের সীমান্ত নিরাপত্তা ইউনিটসহ আফগান বাহিনী অবস্থান করছে। অবশ্যই আবারও আমাদের নিয়ন্ত্রণে আসবে’।

এদিকে মস্কোয় তালেবান প্রতিনিধি দলের সদস্য শাহাবুদ্দিন দেলওয়ার বলেন, 'আফগানিস্তানে যেন জঙ্গিগোষ্ঠী আইএস কোনওভাবে সক্রিয় না হতে পারে এ বিষয়ে আমরা পদক্ষেপ নিব। এছাড়া আমাদের ভূমি প্রতিবেশী দেশগুলোর জন্য ব্যবহার করবো না’।

সীমান্তে তালেবানের সশস্ত্র অবস্থান

শাহাবুদ্দিন আরও যোগ করেন, 'পুরো বিশ্ব দেখছে আমরা কীভাবে আফগানিস্তানের নিয়ন্ত্রণে নিতে সক্ষম হচ্ছি। এখন পর্যন্ত ৮৫ শতাংশ এলাকা আমাদের দখলে’।

তালেবান ও আফগান সরকারের বক্তব্যের কয়েক ঘণ্টা আগেই কথা বলেন, 'মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। আগামী ৩১ আগস্টের মধ্যেই আফগানিস্তানে মার্কিন সামরিক মিশন শেষ হচ্ছে। তবে কাবুলের পক্ষে পুরো দেশ নিয়ন্ত্রণে রাখা সম্ভব হবে নাও হতে পারে বলে ধারণা করছেন তিনি।

শুক্রবার রাশিয়ার তরফে বলা হয়েছে, আফগান-তাজিক সীমান্তের দুই-তৃতীয়াংশই নিয়ন্ত্রণ করছে তালেবান। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা বলেন, আফগানিস্তানের সব পক্ষকেই ধৈর্য ধরার আহ্বান জানিয়েছে মস্কো।

আফগানিস্তানে শান্তি প্রতিষ্ঠায় গত ২০ বছরে ধরে দেশটিতে অবস্থান করছিল যুক্তরাষ্ট্রসহ ন্যাটো জোটের সেনারা। তবে এখন নিজেদের সেনা প্রত্যাহার করে নিচ্ছে দেশগুলো। এ অবস্থায় আফগানিস্তান গৃহযুদ্ধের দিকে ধাবিত হচ্ছে মনে করেনে রাজনৈতিক বিশ্লেষকরা। একের পর এক এলাকা দখলে ঠেকাতে তালেবানদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিচ্ছেন অনেক আফগান নারী।

/এলকে/
সম্পর্কিত
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সেন্ট পিটার্সবার্গের তেল টার্মিনালে ইউক্রেনের হামলা
রুশ হামলার পর ট্রাম্পের কাছে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চাইলেন জেলেনস্কি
সর্বশেষ খবর
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম