ফিলিস্তিনিদের মিছিলে আবারও ইসরায়েলি বাহিনীর গুলি, আহত তিন শতাধিক

বিদেশ ডেস্ক
১০ জুলাই ২০২১, ০৪:১৫আপডেট : ১০ জুলাই ২০২১, ০৪:৪৫

ফিলিস্তিনিদের বিক্ষোভে দফায় দফায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি দখলদারিত্ব ও আগ্রাসন বিরোধী মিছিলে গুলি ও টিয়ারশেল ছোড়ে সৈন্যরা। এতে সাড়ের তিনশ’র বেশি বেসামরিক ফিলিস্তিনি আহত হন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার খবরে বলা হয়েছে, শুক্রবার জুমার নামাজের পর পশ্চিম তীরের বেইতা শহরে মিছিলে বের করেন ফিলিস্তিনিরা। এদিন অনেকেই আন্দোলনে যোগ দেয়। তারা গাড়ির টায়ারে আগুন ধরিয়ে ইসরায়েল বিরোধী স্লোগান দেয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলো বলছে, ওই সময় সেনাদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে কয়েকজন ফিলিস্তিনি। বিক্ষোভ ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাস ছুড়ে ইসরায়েলি বাহিনী। একপর্যায়ে ফিলিস্তিনিদের লক্ষ্য করে রাবার বুলেট ও তাজা গুলি চালায়। উভয়পক্ষের পাল্টাপাল্টি সংঘাতে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

আহত ফিলিস্তিনিকে চিকিৎসা দিচ্ছে চিকিৎসক

ফিলিস্তিনের রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বলা হয়েছে, ইসরায়েলি বাহিনীর হামলায় ৩৭৯ ফিলিস্তিনি আহত হন। এদের মধ্যে ৩১ জন গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। একইদিন কাফার কাদ্দুম এবং বেইত দাজানেও ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি বাহিনীর সংঘর্ষের খবর পাওয়া গেছে।

ইসরায়েল ও ফিলিস্তিনের তথ্যমতে, দখলকৃত পশ্চিম তীর, পূর্ব জেরুজালেম আনুমানিক ৬ লাখ ৫০ হাজার অবৈধ ইহুদি বসতি গড়েছে। আন্তর্জাতিক আইন অনুসারে, দখলকৃত অঞ্চলে ইহুদি বসতি সম্পূর্ণ অবৈধ।

/এলকে/
সম্পর্কিত
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
ইরান যুদ্ধ এখনও শেষ হয়ে যায়নি, দাবি নেতানিয়াহুর
আমি না থাকলে এত দিনে ইসরায়েলের অস্তিত্বই থাকত না: ট্রাম্প
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম