সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে সমঝোতা হয়েছে: ইসরায়েল

বিদেশ ডেস্ক
২৫ অক্টোবর ২০২১, ১১:৪৮আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১১:৪৮

ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত বলেছেন, সিরিয়া ইস্যুতে রাশিয়ার সঙ্গে তার দেশের সমঝোতা হয়েছে। রবিবার এক বিবৃতিতে এ তথ্য জানান তিনি। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

সম্প্রতি পুতিনের আমন্ত্রণে রাশিয়া সফরে যান ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেত। দেশটির অবকাশ শহর সোচিতে গত ২২ অক্টোবর রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকে মিলিত হন তিনি।

নাফতালি বেনেত ইসরায়েলের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার পর পুতিনের সঙ্গে এটিই তার প্রথম বৈঠক। সাড়ে পাঁচ ঘণ্টা ধরে দ্বিপাক্ষিক, আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা বিষয় নিয়ে কথা বলেন দুই নেতা।

রবিবার ওই বৈঠক নিয়ে কথা বলেন দুই নেতা। পুতিন জানান, ইসরায়েলি প্রধানমন্ত্রীর সঙ্গে তার অর্থবহ ও ফলপ্রসূ আলোচনা হয়েছে।

নাফতালি বেনেত জানিয়েছেন, সিরিয়া পরিস্থিতি নিয়ে পুতিনের সঙ্গে তার ভালো রকমের বোঝাপড়া হয়েছে। রুশ প্রেসিডেন্টকে ইসরায়েলের নিরাপত্তার ব্যাপারে ইতিবাচক মনে হয়েছে।

তিনি বলেন, এক অর্থে রাশিয়ানরা আমাদের প্রতিবেশী। কোনও দুর্ঘটনা ছাড়াই সিরিয়ার নাজুক পরিস্থিতি মসৃণভাবে সামাল দেওয়াটা গুরুত্বপূর্ণ।

নাফতালি বেনেত জানান, ইরানের পরমাণু কর্মসূচি নিয়েও পুতিনের সঙ্গে তার কথা হয়েছে।

ইসরায়েলি মিডিয়ার খবরে বলা হয়েছে, বেনেত-পুতিন বৈঠকে সিরিয়ায় ইরানের অবস্থান এবং ইসরায়েলের সীমান্ত থেকে এই ধরনের অবস্থানকে দূরে রাখার সম্ভাব্য প্রচেষ্টার বিষয়ে আলোচনা করা হয়েছে।

/এমপি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
বিশ্বকাপের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো ইয়ামাল? 
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের