লিবিয়ায় নৌকা ডুবে ১৬০ অভিবাসনপ্রত্যাশীর প্রাণহানি

বিদেশ ডেস্ক
২২ ডিসেম্বর ২০২১, ০৪:১৯আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ০৪:২৪

লিবিয়ায় আলাদা নৌকাডুবির ঘটনায় মারা গেছেন অন্তত ১৬০ জন অভিবাসনপ্রত্যাশী। গত শুক্রবার ১০২ জন এবং শনিবার ৬২ জন প্রাণ হারান। মঙ্গলবার এমন তথ্য জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।

সংস্থাটির মুখপাত্র সাফা মেসলি বলেন, শুক্রবার লিবিয়ার দিকে একটি যাত্রীবোঝাই কাঠের নৌকা ডুবে গেলে ১০২ জনের মৃত্যু হয়। ডুবে যাওয়া নৌকা থেকে ৮ জনকে জীবিত উদ্ধার সম্ভব হয়।

দ্বিতীয় ঘটনাটি ঘটে শনিবার। অবৈধ অভিবাসনপ্রত্যাশী বহন করা একটি জাহাজ ক্ষতিগ্রস্ত হলে এক পর্যায়ে ডুবে যায়। খবর পেয়ে উদ্ধার অভিযানে নামে সংশ্লিষ্টরা। ঘটনাস্থল থেকে ৬২ জনের মরদেহ পাওয়া যায়। আইওএম আরও জানায়, ওইদিন লিবিয়ায় আরও একটি অভিবাসনপ্রত্যাশীর নৌকা ডুবে যায়। সেখান থেকে ২১০ জনকে উদ্ধার করা হয়। তাদের কারও পরিচয় পাওয়া যায়নি।

জীবনের ঝুঁকি নিয়ে সাগর পথে ইউরোপের প্রতিদিনই ইউরোপে প্রবেশের চেষ্টা চালায় অভিবাসনপ্রত্যাশীরা। সম্প্রতি এই ঘটনা যেন আরও বেড়েছে। অবৈধভাবে উত্তাল সাগর পাড়িয়ে দিতে গিয়ে প্রতিদিনই প্রাণহানির ঘটনা ঘটছে।

/এলকে/
সম্পর্কিত
লিবিয়া থেকে ১৭৪ জন বাংলাদেশি ফিরেছেন
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
গ্রিন কার্ড পেতে ‘দেশে ফিরতে হবে’ বার্তা থেকে সরে এলো যুক্তরাষ্ট্র
সর্বশেষ খবর
চার অঞ্চলে ঝড়ের আভাস
চার অঞ্চলে ঝড়ের আভাস
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিফতরে অবিবাহিতদের চাকরির সুযোগ, লাগবে না অভিজ্ঞতা
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
মাজারের কুমিরটি পুনর্বাসন কেন্দ্রে নিবিড় পর্যবেক্ষণে
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের