বিমান সংস্থাগুলোকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ফি ফেরত দেওয়ার আহ্বান সৌদি কর্তৃপক্ষের

বিদেশ ডেস্ক
০৭ মার্চ ২০২২, ২২:৩৯আপডেট : ০৭ মার্চ ২০২২, ২৩:১৭

করোনা সংক্রান্ত অধিকাংশ বিধিনিষেধ প্রত্যাহার করেছে সৌদি আরব। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নতুন এ ঘোষণা ৫ মার্চ থেকে কার্যকর হয়েছে। এর ফলে দেশটিতে যেতে আগ্রহীদের আর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। তবে ইতোপূর্বে যেসব বিমান সংস্থা সৌদিগামী যাত্রীদের কাছ থেকে টিকিট বুকিংয়ের সময় আগাম প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন ফি নিয়েছে সেটি ফেরত দিতে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে।

সৌদি আরবের জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিএসিএ)-এর পক্ষ থেকে এই আহ্বান জানানো হয়েছে।

রবিবার জারি করা এক বিজ্ঞপ্তিতে জিএসিএ জানিয়েছে, যাত্রীদের আর প্রাতিষ্ঠানিক বা হোম কোয়ারেন্টিনের প্রয়োজন নেই। সৌদি যাত্রার আগে যাত্রীদের করোনাভাইরাসের পিসিআর বা অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল জমা দেওয়ারও কোনও প্রয়োজন নেই।

ভিজিট ভিসায় যারা সৌদি যাবেন তাদের অবশ্য বিমা থাকতে হবে, যেটি দেশটিতে অবস্থানকালে কোভিডে আক্রান্ত হলে তাদের চিকিৎসার খরচ বহন করবে।

জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের জারি করা নির্দেশাবলী কেউ অমান্য করলে সেটি হবে সরকারি আদেশের সুস্পষ্ট লঙ্ঘন। এ ধরনের লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। তাদের জবাবদিহি করা হবে।

এদিকে ৫ মার্চ থেকে কার্যকর হওয়া নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সৌদি আরবে এখন থেকে সামাজিক দূরত্ব মানা এবং বাইরে মাস্ক পরার বাধ্যবাধকতা থাকছে না। দুই পবিত্র মসজিদ মসজিদুল হারাম ও মসজিদে নববীর পাশাপাশি দেশটির অন্যান্য মসজিদেও সামাজিক দূরত্ব মেনে চলতে হবে না।

/এমপি/
সম্পর্কিত
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
ত্রিমুখী তদন্তের ‍মুখে বেবিচকের প্রকৌশলী শরিফুল
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান