ওমানে এয়ার ইন্ডিয়ার বিমানের ইঞ্জিনে আগুন

আন্তর্জাতিক ডেস্ক
১৪ সেপ্টেম্বর ২০২২, ২১:০২আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২২, ২১:০২

ওমানের মাস্কট বিমানবন্দরে টেক-অফের আগে এয়ার ইন্ডিয়ার বিমানের একটি ইঞ্জিনে আগুন ধরে যায়। মাস্কট থেকে কোচিগামী ফ্লাইটটিতে ছিলেন ১৪৫ যাত্রী। বিমান থেকে যাত্রীদের নামানোর সময় ১৪ জন আহত হয়েছেন। গালফ টাইমস এখবর জানিয়েছে।

কর্মকর্তারা জানান, বুধবার সকালে এয়ার ইন্ডিয়া এক্সেপ্রেসের মাস্কট-কোচি ফ্লাইটের বোয়িং ৭৩৭-৮০০-এর দুই নম্বর ইঞ্চিন থেকে ধোঁয়া ও আগুন দেখা যায়। এসময় এতে ছিলেন ছয়জন ক্রু ও ১৪৫জন যাত্রী। যাত্রীদের মধ্যে চার নবজাতক ছিল।

ওমানের টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, বিমানটি থেকে ধোঁয়া উড়ছে। টারমাকে যাত্রীরা ছুটোছুটি করছেন।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন। ককপিটে আগুনের কোনও সতর্ক বার্তা ছিল না। আরেকটি বিমান থেকে আগুনের ধোঁয়া দেখে বিষয়টি জানা গেছে।

/এএ/
সম্পর্কিত
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
সর্বশেষ খবর
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান