ইরানের কুখ্যাত কারাগারে আগুন, বিস্ফোরণ ও গুলির শব্দ (ভিডিও)

আন্তর্জাতিক ডেস্ক
১৬ অক্টোবর ২০২২, ১০:১৫আপডেট : ১৬ অক্টোবর ২০২২, ১০:২০

‘ইভিন প্রিজন’ ইরানের কুখ্যাত কারাগার হিসেবে পরিচিত। আটক কেন্দ্রেটিতে ব্যাপক গোলাগুলির শব্দ, বিস্ফোরণ এবং আগুনের ধোঁয়া বের হতে দেখা গেছে। ইরানে পুলিশি হেফাজতে কুর্দি নারী মাহাশা আমিনির মৃত্যুর প্রতিবাদে দেশজুড়ে চলা বিক্ষোভের মধ্যেই খবরটি এলো।

তেহরানে থাকা বিবিসির প্রতিবেদক জানিয়েছেন, কুখ্যাত কারাগারটিতে কী চলছে তা এখনও স্পষ্ট হওয়া যায়নি। সরকারও এ বিষয়ে চুপ রয়েছে। মাহাশার মৃত্যুর প্রতিবাদে আন্দোলকারীদের অনেককেই ইভিন প্রিজনে রাখা হয়েছে। তারাই ভেতরে বিক্ষোভ এবং অগ্নিসংযোগ করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ইভিন প্রিজনে অন্যান্যদের পাশাপাশি রাজনৈতিক, সাংবাদিক, বিদেশি বন্দিদের রাখা হয়।

ইরানের সরকারবিরোধী একটি মনিটরিং গ্রুপে পোস্ট করা ভিডিওতে দেখা গেছে, কারাগারের বাইরে থেকে জোরেশোরেই সরকারবিরোধী স্লোগান শোনা যায়। আরেকটি ভিডিওতে গুলির শব্দ এবং বিস্ফোরণ শোনা গেছে।

তেহরানের গভর্নর রাষ্ট্রীয় টেলিভিশনকে বলেন, এটি ছোট একটি দাঙ্গা। তবে পরিস্থিতি এখন স্বাভাবিক। 

শেষ খবর পাওয়া পর্যন্ত কারাগারের ভেতর থেকে আগুনের ধোঁয়া বের হওয়ার কথা জানিয়ে পরিস্থিতিকে এখনও স্বাভবিক বলছে না একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম। বিভিন্ন সূত্রে জানা গেছে, এখনও বিস্ফোরণের শব্দ আসছে কারাগার থেকে।

দাঙ্গা পুলিশকে ইভিন কারাগারে ঢুকতে দেখা গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে ইতোমধ্যে বিশেষ বাহিনীকে কারাগারের আশেপাশে মোতায়েন করা হয়েছে। এক প্রত্যক্ষদর্শী বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, অ্যাম্বুলেন্সেও প্রবেশ করেছে কারাগারে।

ভিডিও: 

/এলকে/
সম্পর্কিত
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, আদালতে আনা হয়েছে আসামিদের
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
৫৩০০ বছর পরও মমিতে জীবিত অণুজীব
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের